ছেলের বিবৃতি লেখা হয়েছিল ট্রাম্পের নির্দেশনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুশ আইনজীবীর সঙ্গে বৈঠকের বিষয়ে ট্রাম্প জুনিয়র যে বিবৃতি দিয়েছিলেন, তা ঠিক করে দিয়েছিলেন ট্রাম্প নিজেই। গত ১ আগস্ট মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। 

গত বছরের ৯ জুন ট্রাম্প টাওয়ারে বৈঠক করেছিলেন ট্রাম্প জুনিয়র ও রুশ আইনজীবী নাতালিয়া ভেসলনিৎসকায়া। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন সে সময়ের ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের প্রধান ও ট্রাম্পের জামাতা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন পাওয়ার মাত্র ক’দিনের মাথায় অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়টি তদন্তে উঠে এলে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ অবস্থায় বৈঠকটি সম্পর্কে বিবৃতি দেন ট্রাম্প জুনিয়র। ট্রাম্প জুনিয়রের দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, ওই বৈঠকে রুশ আইনজীবী ও তার মধ্যে রুশ শিশু দত্তকের বিষয়ে আলোচনা হয়েছে। আর এ বিবৃতিটিই স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায় তৈরি করা হয়েছিল বলে জানাচ্ছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। অবশ্য সর্বশেষ তথ্য সম্পর্কে ট্রাম্প ও তাঁর ছেলে ট্রাম্প জুনিয়র কারও বক্তব্যই জানা যায়নি।
তবে প্রেসিডেন্ট ট্রাম্পের পরামর্শকেরা বলছেন, এ বিষয়ে হস্তক্ষেপের বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ও তাঁর ঘনিষ্ঠজনদের সবাই বিপদে পড়ার আশঙ্কা রয়েছে।
প্রসঙ্গত, প্রাথমিক বিবৃতির পর ট্রাম্প জুনিয়র স্বীকার করেন যে, প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা সম্পর্কিত কিছু তথ্য দেওয়ার কথা বলাতেই তিনি বৈঠকের বিষয়ে আগ্রহী হন। অবশ্য রাশিয়ার সঙ্গে কোনো ধরনের সংশ্লেষ ঘটেনি বলে শুরু থেকে করা দাবি থেকে ট্রাম্প এখনো সরেননি। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে দেশটির একাধিক সংস্থা তদন্ত করছে। এরই অংশ হিসেবে ট্রাম্প ও তার ঘনিষ্ঠদের সঙ্গে রুশ সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা