ছয় বন্দিকে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র গুয়ানতানামো বে কারাগারের ছয়জন বন্দীকে মুক্তি দিয়ে পুনর্বাসনের জন্য উরুগুয়েতে পাঠিয়েছে। গতকাল রোববার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানায়। বিতর্কিত কারাগারটি বন্ধ করে দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ওই ছয়জনকে উরুগুয়েতে পাঠানো হলো। এদের মধ্যে চারজন সিরিয়া, একজন তিউনিসিয়া এবং একজন ফিলিস্তিনের নাগরিক। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে অভিযোগ গঠন ছাড়াই তাঁদের আটক রাখা হয়েছিল।
বিবিসি