জকিগঞ্জ সোসাইটির ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিউইয়র্কে বসবাসরত জকিগঞ্জবাসীর সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্ক।
২৬ মে সন্ধ্যা সাতটায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে নিউইয়র্কের সর্বস্তরের জকিগঞ্জবাসী অংশ নেন।
জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএর সভাপতি মোহাম্মদ আবিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইফজাল চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন—উপদেষ্টা জহিরুল ইসলাম, গিয়াস আহমদ মজুমদার, আবদুল জলিল, এমাদ উদ্দীন, সৈয়দ আখলাক, কর্নেল নাজমুল ইসলাম, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী।
ইফতার ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন ইফতার পরিচালনা কমিটির আহ্বায়ক কামাল আহমদ, সমন্বয়কারী এম এইচ মতিন, সহসভাপতি আবদুর রহিম, সদস্যসচিব আবদুল বাছিত, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক ইব্রাহীম আলী প্রমুখ।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন কামাল আহমদ মজুমদার, শাহীন আজমল, হাবিবুর রহমান, আবদুর রহমান, খন্দকার কামরুজ্জামান, আতাউর রহমান, মাহবুবুর রহমান, আনোয়ারুল ইসলাম, নাজমুন এ শেলী, আজহার আহমদসহ সোসাইটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতারা। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল কাদির তপাদার।