জকিগঞ্জ সোসাইটির ইফতার ১৯ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্‌ক-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ১৯ মে। ট্যাক্সি ল্যান্ড ইনস্যুরেন্স ব্রোকারেজ অ্যান্ড গ্র্যান্ড লিমো কার সার্ভিসের সার্বিক সহযোগিতায় জ্যাকসন হাইটের একটি রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ইফতার ও দোয়া মাহফিলের আহ্বায়ক সৈয়দ আবুল লেইস ও সদস্যসচিব ফারুক আহমদ লস্কর নিউইয়র্কের জকিগঞ্জবাসীদের পরিবারসহ ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন। ইফতারের পর নারী মুসল্লিদের জন্য নামাজের ব্যবস্থাও আছে বলে জানানো হয়েছে।
জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইন্‌ক-এর সভাপতি মো. কায়সারুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল হক কাজী এনাম ও প্রচার সম্পাদক কাজী কামিল সংগঠনের পক্ষ থেকে জকিগঞ্জ বাসীদের ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য বিনীত আমন্ত্রণ জানিয়েছেন।