জন লেননের হত্যাকারীর প্যারোলে মুক্তি মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন লেনন
ফাইল ছবি: এএফপি

বিটলস দলের সদস্য কিংবদন্তি গায়ক প্রয়াত জন লেননের হত্যাকারী মার্ক ডেভিড চ্যাপম্যানকে (৬৫) প্যারোলে মুক্তি দিতে ১১ বারের মতো অস্বীকার করেছে নিউইয়র্কের প্যারোল বোর্ড। এর আগে আরও ১০ বার ডেভিড চ্যাপম্যানকে প্যারোলে মুক্তি দিতে অস্বীকার করেছিল বোর্ড।

নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব কারেকশনস অ্যান্ড কমিউনিটি সুপারভিশনের একজন মুখপাত্র বলেন, ২৬ আগস্ট নিউইয়র্কের প্যারোল বোর্ড ডেভিডকে প্যারোলে মুক্তি দিতে অস্বীকার করে। আগামী ২০২২ সালের আগস্ট মাসে তাঁর প্যারোলের আরেক দফা শুনানি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

১৯৮০ সালের ৮ ডিসেম্বর ভক্ত মার্ক ডেভিড চ্যাপম্যানের গুলিতে নিহত হন কিংবদন্তি গায়ক জন লেনন। হত্যার দায়ে ২০ বছরের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত ডেভিড বাফেলোর উইন্ডি কারেকশন সেন্টারে দণ্ড ভোগ করছেন।

নিউইয়র্কের প্যারোল বোর্ড ডেভিডকে প্যারোলে মুক্তি দিতে অস্বীকার করে। আগামী ২০২২ সালের আগস্ট মাসে তাঁর প্যারোলের আরেক দফা শুনানি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে
জন লেননের হত্যাকারী মার্ক ডেভিড চ্যাপম্যান
ফাইল ছবি: এএফপি

গ্রেপ্তারের পর ডেভিড চ্যাপম্যান হত্যার কথা স্বীকার করে বলেছিলেন, সে সময় ম্যানহাটনে জন লেননের অ্যাপার্টমেন্টের সামনে তাঁর ‘ডাবল ফ্যান্টাসি’ শিরোনামের নতুন অ্যালবামে অটোগ্রাফ নেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন ডেভিড। কিছুক্ষণ পরে লেননের দেখা পেয়ে তিনি অটোগ্রাফ নেন। এর ঘণ্টাখানেক পরে ওই একই স্থানে লেননকে দেখে পেছন থেকে তিনি চারটি গুলি করেন। এতে সংগীত তারকা জন লেননের মৃত্যু হয়।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সমর্থনে বিটলস নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে কনসার্টের আয়োজন করেছিল

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সমর্থনে বিটলস নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে কনসার্টের আয়োজন করেছিল। বাংলাদেশের মানুষের সাহায্যার্থে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ জর্জ হ্যারিসন ও রবি শংকরের সঙ্গে জন লেননেরও আসার কথা ছিল, শেষ মুহূর্তে আসা হয়নি তাঁর।