জনপ্রিয়তা স্থিতিশীল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪২ শতাংশ মার্কিন এখন মনে করেন, প্রেসিডেন্ট বারাক ওবামা সরকারকে সফলভাবে পরিচালনা করতে পারেন। সিএনএন-ওআরসি ইন্টারন্যাশনাল পরিচালিত এক জরিপে এ চিত্র পাওয়া গেছে। গত বুধবার জরিপের ফল প্রকাশ করা হয়। ওবামার পক্ষে এই সমর্থন যে খুব বেশি, তা নয়। তবে আশার কথা হচ্ছে, গত মার্চ থেকে তাঁর জনপ্রিয়তা প্রায় অপরিবর্তিত রয়েছে। মার্চে এই হার ছিল ৪৩ শতাংশ। অথচ চলতি বছর বারাক ওবামার প্রশাসনকে বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে
হচ্ছে। মেক্সিকো সীমান্তে চলমান অভিবাসী সংকটসহ অভ্যন্তরীণ কিছু সমস্যার পাশাপাশি ওবামাকে গুরুত্বপূর্ণ দুটি আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা ও ইউক্রেনের পূর্বাঞ্চলে মালয়েশিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর পরিবর্তিত পরিস্থিতি। সিএনএন