জনমতে ব্যবধান কমছে ট্রাম্প–বাইডেনের
মার্কিন নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনী মাঠও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে। ফ্লোরিডা ও অ্যারিজোনা অঙ্গরাজ্যে ট্রাম্পের পক্ষে জনমত কিছুটা বেড়েছে। ফলে ডোনাল্ড ট্রাম্প এখন জো বাইডেন থেকে আগের মতো খুব বেশি পিছিয়ে নেই। জাতীয় জনমতে ডেমোক্রেটিক প্রার্থী বাইডেন এগিয়ে থাকলেও জয়ের জন্য বিশাল চাপে আছেন তিনি।
ইলেকটোরাল কলেজের হিসেবে ডেমোক্রেটিক প্রার্থীর চূড়ান্ত বিজয়ের জন্য একাধিক পথ রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য ২০১৬ সালে জয় পাওয়া রাজ্যগুলোতে জয় পেতে হবে। ওই সব রাজ্যের মাঠের পরিস্থিতি আগের চেয়ে ট্রাম্পের অনুকূলে দেখা যাচ্ছে এখন। নতুন জনমত জরিপে দেখা যাচ্ছে, ঐতিহ্যগতভাবে লাল রাজ্য হিসেবে পরিচিত টেক্সাস ও জর্জিয়ায় দুই প্রার্থীর অবস্থান খুব কাছাকাছি। আইওয়া ও ওহাইওর মতো রাজ্যে ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে সহজেই জয় পেয়েছিলেন।
এখন পর্যন্ত ডেমোক্রেটিক রাজ্যগুলোতে জো বাইডেন জনমত জরিপে তাঁর অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। রিপাবলিকান শিবির থেকে আশা করা হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতে ডোনাল্ড ট্রাম্প ঠিকই উতরে যাবেন এবং এ হিসেবেই তাঁরা জয় নিয়ে আশাবাদী।
ফ্লোরিডায় এক সময় জনমতে এগিয়ে ছিলেন জো বাইডেন। তা উবে গেছে। এখন সমান সমান অবস্থানে। অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনাতেও দুজনের অবস্থান খুবই কাছাকাছি বলে একাধিক জরিপে দেখা যাচ্ছে
ফ্লোরিডায় এক সময় জনমতে এগিয়ে ছিলেন জো বাইডেন। তা উবে গেছে। এখন সমান সমান অবস্থানে। অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনাতেও দুজনের অবস্থান খুবই কাছাকাছি বলে একাধিক জরিপে দেখা যাচ্ছে। ট্রাম্প এসব রাজ্য ধরে রাখতে পারলে জো বাইডেন মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়া রাজ্যে জয় পেতে হবে। এর মধ্যেই ২৯ সেপ্টেম্বর প্রথম সরাসরি বিতর্ক হবে দুই প্রার্থীর।
রিপাবলিকান দলের জরিপ বিশেষজ্ঞ ডেভিড উইনস্টন বলেছেন, জরিপে প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্লোরিডা বা অ্যারিজোনায় ঘুরে দাঁড়ানোকে উৎসাহব্যঞ্জক বলে মনে করছেন তিনি। যদিও এ পরিস্থিতি এখনো স্বস্তির নয় বলে উল্লেখ করেছেন এ রিপাবলিকান কৌশলবিদ।
অ্যারিজোনা রাজ্যে গত ৬০ বছরে জাতীয় নির্বাচনে কখনো ডেমোক্র্যাটদের পক্ষে যায়নি। এবারে সেখানে বাইডেনের অবস্থা ট্রাম্পের কাছাকাছি থাকায় উদ্বিগ্ন রিপাবলিকান শিবির। ১০ সেপ্টেম্বরের এক জরিপে ‘রিয়েল ক্লিয়ার পলিটিকস’ নামের একটি জরিপ সংস্থা দেখিয়েছে, জো বাইডেন অ্যারিজোনায় এখনো ৩ দশমিক ৫ শতাংশ জনপ্রিয়তায় এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে।
গত জুলাইর চেয়ে ট্রাম্পের অবস্থা ফ্লোরিডাসহ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যে ভালো দেখলেও অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও টেক্সাসকে এখন লড়াইয়ের মাঠ মনে করছে রিপাবলিকান শিবির।
জাতীয়ভাবে এখনো জো বাইডেন গড়ে ৭ পয়েন্টে এগিয়ে আছেন। যদিও ইলেকটোরাল কলেজের হিসেবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যে জয় লাভ করলে ৩ পয়েন্টে পিছিয়ে থাকা ট্রাম্প নির্বাচিত হতে পারেন। ২০১৬ সালে হিলারি ক্লিনটন দুই পয়েন্টের বেশি জনপ্রিয় ভোট পেয়েও নির্বাচিত হতে পারেননি।
রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের মধ্যে সরাসরি প্রথম বিতর্ক অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর। ট্রাম্প ও রিপাবলিকান শিবিরের দৃষ্টি এখন ওই বিতর্কের দিকে। ট্রাম্পকে নির্বাচনের জন্য জাতীয়ভাবে তাঁর জনপ্রিয়তা ৩ থেকে ৪ পয়েন্ট বাড়াতে হবে। ২০১৬ সালে নির্বাচিত হয়ে আসা রাজ্যগুলো তাঁকে ধরে রাখতে হবে। নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, টেক্সাস এবং উইসকনসিন রিপাবলিকানদের জন্য এখনো দুশ্চিন্তার কারণ হয়ে আছে।
আগামী পাঁচ সপ্তাহের মধ্যে তিন দফা বিতর্ক হবে। ওয়াশিংটন নানা কারণে উত্তপ্ত হয়ে উঠবে। প্রেসিডেন্ট ট্রাম্পও নানা কথা বলে মঞ্চ গরম রাখবেন। কোভিড-১৯ এর কারণে দুই লাখের বেশি মানুষের মৃত্যুর দেশের পুনর্নির্বাচনে দাঁড়ানো প্রেসিডেন্ট ট্রাম্প সব জরিপকে আবারও ভুল প্রমাণ করে নির্বাচিত হবেন, এমন প্রত্যাশা তাঁর সমর্থকদের।