জমি কেনার চেষ্টা বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আরও জমি কেনার জন্য আইনি সহায়তা চেয়ে আদালতে আবেদন করেছিলেন। কিন্তু স্থানীয় বাসিন্দাদের আপত্তির মুখে তিনি সে উদ্যোগ বাতিল করেছেন। ধনকুবের প্রযুক্তি ব্যবসায়ী জাকারবার্গ হাওয়াইয়ের কাওয়াই দ্বীপে ইতিমধ্যে ৭০০ একর জমি কিনেছেন। তিনি বলেছেন, কোনো এক সময় পরিবার নিয়ে সেখানে ‘শিকড় গাড়তে’ চান। জাকারবার্গের সম্পত্তির আশপাশে বেশ কিছু ছোট ছোট খণ্ড জমি আছে, যা ১৮৫০-এর দশকে স্থানীয় কৃষকদের কাছে হস্তান্তর করা হয়। বাইরের লোক সেখানে গিয়ে জমি কিনলে আদি বাসিন্দারা অধিকার হারানোর আশঙ্কায় থাকেন। স্থানীয় এক পত্রিকায় জাকারবার্গ চিঠি লিখে নিজের সিদ্ধান্ত জানিয়ে বলেন, এই বিতর্ক থেকে তিনি ভূমি অধিকারের ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছেন।