জর্জিয়ায় করোনায় আক্রান্ত ৫০ হাজার ছাড়াল, মৃত্যু ২,১৭৮

আমেরিকার জর্জিয়া রাজ্যজুড়ে গতকাল শনিবার কভিড-১৯ নাইনটিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫১ হাজার ৩৫৯ জন। মারা গেছে কমপক্ষে ২ হাজার ১৭৮ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ফুলটন কাউন্টিতে ৪ হাজার ৮২২ জন। জর্জিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রায় রাজ্যে ৬২ লাখ ২ হাজার ৭৫১ জন রোগী পরীক্ষা করা হয়েছে এবং সব পরীক্ষার পর প্রায় ৮.৪% পজিটিভ ফল পাওয়া গেছে। কমপক্ষে ৮ হাজার ৬৪২ জন রোগী ভাইরাসজনিত কারণে একপর্যায়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ১ হাজার ৯০৭ জনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি করা হয়েছে।
দীর্ঘদিন ধরে আক্রান্তের শীর্ষে ছিল কৃষ্ণাঙ্গরা, তাদের এবার পিছে ফেলে শীর্ষে এসেছে শ্বেতাঙ্গরা। এখন শ্বেতাঙ্গ ১৬ হাজার ৬৪৬ জন, কৃষ্ণাঙ্গরা ১৬ হাজার ৩০৯ জন আক্রান্ত। এ ছাড়া হিস্পানিক ল্যাটিনো ৩ হাজার ৪৬৬, এশিয়ান ৭৬৯ জন এবং অন্যান্য জাতি ১৪ হাজার ১৬৯ জন ।
রাজ্যে করোনায় সবচেয়ে বেশি মারা গেছে ফুলটন কাউন্টিতে, ২৫২ জন। দ্বিতীয় অবস্থানে ডুঘার্টি ১৪৯, কোব ১৯৩, গুইনেটে ১৩৭, ডিক্যাব ১২৫ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত ফুলটন কাউন্টিতে ৪ হাজার ৮২২ জন, দ্বিতীয় অবস্থানে ডিক্যাব ৪ হাজার ৮, গুইনেটে ৪ হাজার ৪৩৩। এ ছাড়া বিভিন্ন কাউন্টিতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়েছে।