জর্জিয়া বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন

জর্জিয়া বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন। গত ৮ ডিসেম্বর জর্জিয়ায় বিএনপির কমিটি গঠন উপলক্ষে বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেনের উপস্থিতিতে জর্জিয়ায় একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সদস্যদের প্রত্যক্ষ ভোটে একটি খসড়া কমিটি গঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে ওই কমিটি মির্জা ফখরুলের অনুমোদন পাওয়ায় এটি দুই বছরের জন্য সংগঠনের দায়িত্ব পালন করবে।
নতুন কমিটির সভাপতি হিসেবে নাহিদুল এইচ খান সাহেল ও সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মামুন শরীফ দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মোহাম্মদ আলী খাঁন লোদি, ফয়সাল এম শাইখ, আজিজুল হাকিম, তানভির আহমেদ, সৈয়দ হোসেন ফিরোজ, মনিরুজ্জামান চৌধুরী, আরিফুর রহমান ও আলী মোহাম্মদ মসরুদ আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী সজল, যুগ্ম সম্পাদক মো. মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক নূর আলম, প্রচার সম্পাদক মোহাম্মদ নুরুল্লাহ ভূঁইয়া, সহ-প্রচার সম্পাদক রুবেল আহমেদ, দপ্তর সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, সহ-দপ্তর সম্পাদক মো. নূরুজ্জামান শেখ, কোষাধ্যক্ষ মোহাম্মদ তুহিন, সহ-কোষাধ্যক্ষ মোরশেদ আলম, তথ্যপ্রযুক্তি সম্পাদক বেলায়েত হোসেন, সহ-তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক আনোয়ারুল আজাদ, সাংস্কৃতিক সম্পাদক রিজওয়ানা রুমু, সহ-সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক লিয়ন বিশ্বাস, সহ-ক্রীড়া সম্পাদক আমাদ মালিক, মহিলাবিষয়ক সম্পাদক নাসিমা খাঁন, সহ-মহিলাবিষয়ক সম্পাদক নাজনিন সুলতানা, আন্তর্জাতিক সম্পাদক সৈকত প্রধান ও মানবাধিকার সম্পাদক আবু খালেদ।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ রহমান, মোহাম্মদ আব্দুল জাব্বার, শাহ নেওয়াজ হোসেন, সৈয়দ মুসতাকিম বেনজু, আব্দুল মতিন, তারেক আহমেদ, মাহফুজুর রহমান, সামসুর রহমান, সুন্নি জাহান খান, ফারহানা শরিফ, শেখ এ আর রফিকুজজামান, জাকির হোসেন, বেলাল পারভেজ, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. আকমল হোসেন, নাসির উদ্দিন আহমেদ, আব্দুর রহিম, সোনালী লোদী, ইমরান হোসেন ও সমির আহমেদ।
উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন শুক্কুর মিন্টু, মোহাম্মদ জামান, জসিম উদ্দিন, রফিক হাসান, গিয়াসউদ্দিন ভূঁইয়া, ডিউক খান, ড. নিয়াজ খান, মো. আজহারুল ইসলাম, ইনামুল হুদা, আব্রাহাম রহমান, ড. নাঈম বাশার, রফিক হক ও দেলোয়ার হোসেন।