জর্জিয়ায় করোনার সংক্রমণ ২ লাখ ৬০ হাজার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জিয়ায় এ পর্যন্ত ২ লাখ ৬৮ হাজার ৯৭৩ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ দুই লাখ ৬৫ হাজার ছাড়িয়ে গেছে। জর্জিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের প্রতিবেদনে জানা গেছে, ৩০ আগস্ট সন্ধ্যা সাতটা পর্যন্ত রাজ্যে ২ লাখ ৬৮ হাজার ৯৭৩ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আর এতে মোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৬০৫ জনের।

গত মার্চ থেকে জর্জিয়ায় এ পর্যন্ত ২৩ লাখ ২৭ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে

৩০ আগস্ট জর্জিয়ায় এক হাজার ২৯৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ২৮ জনের। এ ছাড়া হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯ জন।

গত মার্চে জর্জিয়ায় করোনার প্রাদুর্ভাব ছড়ানোর পর থেকে এ পর্যন্ত ২৩ লাখ ২৭ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় ৬১ লাখ ৭৩ হাজার ২৩৬ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ৩৪ লাখ ২৫ হাজার ৭২৩ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮৭ হাজার ২২৪ জনের।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় ৬১ লাখ ৭৩ হাজার ২৩৬ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৭ হাজার ২২৪ জনের

রাজ্য গভর্নর ব্রায়ান ক্যাম্প রাজ্যের নাগরিকদের মাস্ক পরার, সামাজিক দূরত্ব বজায় রাখার এবং জিডিপিএইচ গাইডেন্স অনুসরণ করার নির্দেশ দিয়েছেন।