জর্জিয়ায় মানচিত্র ফাউন্ডেশনের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জিয়ায় বাংলাদেশিদের সংগঠন মানচিত্রের সভায় নেতাদের দেখা যাচ্ছে
জর্জিয়ায় বাংলাদেশিদের সংগঠন মানচিত্রের সভায় নেতাদের দেখা যাচ্ছে

জর্জিয়ায় বাংলাদেশিদের প্রতিষ্ঠিত মানচিত্র ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল আটলান্টা শহরের কোয়ালিটি ইন হোটেলের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি এ এইচ রাসেল সভায় সভাপতিত্ব করেন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব আলম সাগর। সভায় এ এইচ রাসেল বলেন, দেড় বছর আগে প্রতিষ্ঠিত হয় মানচিত্র। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরই আর্তমানবতার সেবার উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে ফেনী জেলার একজন কিডনি রোগীকে এক লাখ টাকা সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ঝালকাঠিতে একটি এতিমখানাকে পাকা ভবন করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মশিউর রহমান চৌধুরী, বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়ার সভাপতি ডা. মুহাম্মদ আলী মানিক, উপদেষ্টা ও ফোবানার সদস্যসচিব এম মাওলা দিলু, উপদেষ্টা ও জর্জিয়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক আরেফিন বাবুল, জর্জিয়া বিএনপির সভাপতি নাহিদুল খান সাহেল, জর্জিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ রহমান, জর্জিয়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জর্জিয়া সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের উপদেষ্টা সলিমুল্লাহ সলি, উপদেষ্টা মোস্তাক আহমেদ, জর্জিয়া আওয়ামী লীগের সহসভাপতি হুশমায়ূন কবির কাউসার, বাংলা ধারার অন্যতম পরিচালক মাহবুব ভূঁইয়া, ইউএস কংগ্রেস ৬ নির্বাচনের একমাত্র বাংলাদেশি প্রার্থী মোহাম্মদ আলী ভূঁইয়া প্রমুখ।