জর্জিয়ায় হিন্দু অ্যাসোসিয়েশনের উদ্যোগে সরস্বতীপূজা উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরস্বতীপূজায় আগত হিন্দু সম্প্রদায়ের মানুষ
সরস্বতীপূজায় আগত হিন্দু সম্প্রদায়ের মানুষ

জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের গ্লোবাল মলের জিমি কার্টার বুলেভার্ডে গত ২১ জানুয়ারি হিন্দু অ্যাসোসিয়েশন অব জর্জিয়া ইনকের উদ্যোগে বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা উদ্‌যাপিত হয়েছে। ওই দিন সকাল থেকেই মঙ্গলালোকে উদ্ভাসিত ধূপ-ধূনোর গন্ধে মাতোয়ারা ধরণিতে বেজে ওঠে শান্তির মোহনীয় সুর। 

জর্জিয়ায় বসবাসরত প্রবাসী হিন্দুরা ওই দিন সকালে পুরোহিতের পূজা অর্চনা শেষে দেবী সরস্বতীর পদচারণে অঞ্জলি ও পুষ্পার্ঘ্য অর্পণ করে।
সরস্বতী দেবীর পূজা উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে নৃত্য ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিচারক ছিলেন ফারাহ মোয়াজ্জেম চৌধুরী ও দময়ন্তী রুদ্র। জ্যোতিকা ব্যানার্জির সঞ্চালনায় ও চন্দ্রশেখর দত্তের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত দর্শনার্থীরা উপভোগ করেন।
এ ছাড়া স্থানীয় ব্যান্ড দল কাহনের মনোজ্ঞ পরিবেশনা সবাই উপভোগ করেন। পূজার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি সত্যব্রত কর ও সাধারণ সম্পাদক সঞ্জয় দাশ রিপন। বিপুলসংখ্যক প্রবাসী সরস্বতী পূজার বিভিন্ন আয়োজনে অংশ নেন। মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে সরস্বতী পূজার দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।