জলবায়ু চুক্তির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ওবামা-জিনপিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফ্রান্সের রাজধানী প্যারিসের চলমান জলবায়ু সম্মেলনে ‘উচ্চাভিলাষী’ চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এই দুই নেতা টেলিফোনে পরস্পরের সঙ্গে কথা বলেন। আজ শুক্রবার হোয়াইট হাউসের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বার্তা সংস্থা এএফপির এ কথা জানায়।

প্যারিসে জলবায়ু সম্মেলনে চুক্তিতে পৌঁছাতে কার্যকরী সহযোগিতার জন্য চলতি সপ্তাহের প্রথম দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ওবামা। এরপর তিনি কথা বললেন চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, এই দুই নেতা একমত হন যে, প্যারিস সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার জন্য বিশ্বের সম্মিলিত প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার একটা বিরাট সুযোগ। তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ হন, একটি চুক্তিতে পৌঁছাতে প্যারিসে তাঁদের প্রতিনিধি দল একসঙ্গে কাজ করার প্রচেষ্টা অব্যাহত রাখবে।