জহরান মাদানির পক্ষে ওয়েলফেয়ার সোসাইটির প্রচার

নিউইয়র্কের ডিস্ট্রিক্ট ৩৬ অ্যাসেম্বলিতে প্রার্থী জহরান মাদানির পক্ষে প্রচার কার্যক্রম চালাচ্ছে অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক। ১০ জুন এ প্রার্থীর পক্ষে দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
গত দু মাস ধরে নিউইয়র্কের পাঁচ বরোতে প্রায় ২৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বর্তমানে যে কারও প্রয়োজনে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিন।
সংগঠনটির সহসভাপতি কয়েস আহমেদ করোনার শুরু থেকে সংগঠনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন নিত্য প্রয়োজনীয় গ্রোসারি সামগ্রী। ঝুঁকি নিয়ে এই সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি আগামী ২৩ জুন অনুষ্ঠেয় নির্বাচনে জহরান মাদানিকে ভোট দেওয়ার সংগঠনটির নেতারা আহ্বান জানান।