জাগরণী কালচারাল সোসাইটির সরস্বতী পূজা উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাগরণী কালচারাল সোসাইটির উদ্যোগে নিউজার্সি রাজ্যের ৫৭১, দক্ষিণ পোমনা সড়কে অবস্থিত বৈকুণ্ঠ হিন্দু জৈন মন্দিরে বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা উদ্যাপিত হয়েছে।
২৯ জানুয়ারি সকাল থেকেই মঙ্গলালোকে উদ্ভাসিত ধূপ-ধুনার গন্ধে মাতোয়ারা ধরণিতে বেজে উঠেছিল শান্তির মোহনীয় সুর। আটলান্টিক কাউন্টিতে বসবাসরত সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজন ওই দিন পুরোহিতের পূজার্চনা শেষে দেবী সরস্বতীকে অঞ্জলি ও পুষ্পার্ঘ্য অর্পণ করে। অঞ্জলি প্রদান শেষে সমবেত ভক্তকুলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
জাগরণী কালচারাল সোসাইটির কর্মকর্তারা সরস্বতী পূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সরস্বতী পূজায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছেন।