জাগুয়ারের আক্রমণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাগুয়ার: রয়টার্সের ফাইল ছবি
জাগুয়ার: রয়টার্সের ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের আরকানস অঙ্গরাজ্যের এক চিড়িয়াখানায় জাগুয়ারের আক্রমণে তিন বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। গত শুক্রবার শিশুটি বাঘজাতীয় ওই হিংস্র প্রাণীর বেষ্টনীর মধ্যে পড়ে যায়। সেখানে থাকা দুটি জাগুয়ারের একটি শিশুটির ঘাড়ে এবং অন্যটি তার পায়ে আঘাত করে। ঘটনার সময় সেখানে শিশুটির বাবা এবং দাদা উপস্থিত ছিলেন। চিকিৎসকেরা বলেছেন, শিশুটির মাথার খুলিতে ক্ষত সৃষ্টি হয়েছে, কয়েক জায়গার হাড়ও ভেঙে গেছে। তবে তার জীবনের ঝুঁকি নেই। রয়টার্স