জাতিসংঘ উইমেন্স গিল্ডের তহবিল সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তহবিল সংগ্রহ মেলায় রানু ফেরদৌস
তহবিল সংগ্রহ মেলায় রানু ফেরদৌস

বিশ্বের দরিদ্র শিশুদের সহায়তায় জাতিসংঘ সদর দপ্তরে উইমেন্স গিল্ডের উদ্যোগে অনুষ্ঠিত হলো তহবিল সংগ্রহ মেলা। ২ মে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা ও কয়েকটি সংগঠন অংশ নেয়।
মেলা শুরু হয় ২ মে সকাল ১১টায়। এ সময় জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূতদের সঙ্গে নিয়ে উইমেন্স গিল্ডের বর্তমান প্রেসিডেন্ট রানু ফেরদৌস ফিতা কেটে মেলা উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন দেশের সুস্বাদু খাবার ও সামগ্রী বিক্রির ব্যবস্থা করা হয়।
এ ছাড়া একটি আর্ট গ্যালারির ব্যবস্থা রাখা হয়। অনেক শিল্পী দরিদ্র শিশুদের সহায়তায় অনুদান হিসেবে তাঁদের আঁকা ছবি উইমেন্স গিল্ডের হাতে তুলে দেন। এই দলে ছিলেন রানু ফেরদৌস ও দ্বিতীয়া ফেরদৌস। একইভাবে অনেক আলোকচিত্রীও তাঁদের তোলা আলোকচিত্র শিশুদের সহায়তায় দান করেন। পরে বেলা আড়াইটায় র‌্যাফেল ড্র করা হয়, যেখানে ছিল ৩১টি পুরস্কারের ব্যবস্থা। মেলা শেষ হয় ৩টায়।