জাতিসংঘে বাংলাদেশ মিশনে আমেরিকান আর্মি ওয়ার কলেজের প্রতিনিধিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন পরিদর্শনকালে যুক্তরাষ্ট্র আর্মি ওয়ার কলেজের প্রতিনিধিদল
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন পরিদর্শনকালে যুক্তরাষ্ট্র আর্মি ওয়ার কলেজের প্রতিনিধিদল

বাংলাদেশ সশস্ত্র ও পুলিশ বাহিনীর সদস্য বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সফলতার সঙ্গে কাজ করছেন। ভবিষ্যতেও তাঁরা সুনামের সঙ্গে কাজ করবেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার প্রফেসর জেফ উইলসনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আর্মি ওয়ার কলেজের ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন পরিদর্শনকালে মিশনের চার্জ দা অ্যাফেয়ার্স ও উপস্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম এসব কথা বলেন।
২৫ সদস্যের প্রতিনিধিদলে কলেজে অধ্যয়নরত বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন।
এ সময় উপস্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম বলেন, জাতির পিতার অবিসংবাদিত নেতৃত্বে বাঙালি জাতি অর্জন করেছে মহান স্বাধীনতা। তাঁর প্রদর্শিত পথ ধরে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে গভীরভাবে সম্পৃক্ত থেকে বাংলাদেশ বহুপক্ষীয় সম্পর্ককে আরও সুসংহত করেছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের রয়েছে উষ্ণ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সম্পর্ক। যুক্তরাষ্ট্রসহ উন্নয়ন সহযোগী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ আন্তরিকতাপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সমঝোতা অটুট রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ একটি বিশ্বস্ত নামের রূপ নিয়েছে।
ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আখতারুজ্জামান প্রতিনিধিদলকে একটি ‘পাওয়ার পয়েন্ট’ প্রেজেন্টেশনের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের শান্তিরক্ষীদের ভূমিকা ও বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি জানান, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সামনের সারির একটি দেশ। এ পর্যন্ত বাংলাদেশের ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন শান্তিরক্ষী জাতিসংঘের ৫৪টি পিস কিপিং মিশনে অংশ নিয়েছেন, যাঁর মধ্যে রয়েছেন ১২৪২ জন নারী সদস্য। আর বর্তমানে ১১টি মিশনে নিয়োজিত রয়েছেন ৬ হাজার ৯২৭ জন বাংলাদেশি শান্তিরক্ষী।