জাতিসংঘে বাংলায় ভাষণের দিন স্মরণে যুক্তরাষ্ট্র আ.লীগের ভার্চ্যুয়াল সভা
জাতিসংঘে বাংলাদেশের সরকার ও রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রথম বাংলায় ভাষণের ঐতিহাসিক দিনটি স্মরণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর বেলা ১১টায় এই ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুস সোবহান গোলাপ।
১৯৭৪ সালে ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘে সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ দেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ। সভায় বঙ্গবন্ধুর দেওয়া ভাষণের অংশ বিশেষ সম্প্রচার এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের স্থির চিত্র প্রদর্শন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন অঙ্গরাজ্যের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
সভার শুরুতে সিদ্দিকুর রহমান স্বাগত বক্তব্যে বলেন, আজকের এই দিনে জাতিসংঘে বাংলা ভাষাকে প্রথম তুলে ধরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর ভাষণের মধ্য দিয়ে বিশ্ব মঞ্চে রচিত হয় বাঙালি জাতির আরেকটি বীরত্বের ইতিহাস।
আবদুস সোবহান গোলাপ বলেন, জাতিসংঘে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ছিল ৩৩ মিনিটের। বঙ্গবন্ধু ছিলেন নিপীড়িত-নির্যাতিত মানুষের নেতা। বঙ্গবন্ধু জাতিসংঘে তাঁর ভাষণে ‘কারও সঙ্গে বৈরিতা নয়, বন্ধুত্ব’ নীতির কথা উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নীতি অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
প্রধান অতিথি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে করোনার সময়েও আমরা ভালো আছি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার ম্যাজিক হচ্ছে জনগণের প্রতি তাঁর ভালোবাসা।
ভার্চ্যুয়াল আলোচনা সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা মাসুদুল হাসান, সহসভাপতি আক্তার হোসেন, মাহবুবুর রহমান, সামছুদ্দীন আজাদ, লুত্ফুল কবির ও মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী ও আইরীন পারভীন, সম্পাদকমণ্ডলীর সদস্য যথাক্রমে দেওয়ান মহিউদ্দিন, আবদুল হাসিব মামুন, এনাম, জালাল উদ্দিন রুমি, আশরাফুজ্জামান, দেওয়ান বজলু, শিরিন আক্তার, মোহাম্মদ সোলায়মান আলী, আবদুল মালেক এবং কার্যকরী সদস্য সাহানারা রহমান, শরাফ সরকার, নুরুল আফসার, শামছুল আবেদীন, আলী হোসেন গজনবী, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ নবী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীসহ নিউজার্সি, কানেকটিকাট, পেনসিলভানিয়া স্টেট আওয়ামী লীগ, ফিলাডেলফিয়া ট্রাই কাউন্টি আওয়ামী লীগ, নিউ ইংল্যান্ড, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগান স্টেট ও মিশিগান মহানগর আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, ফ্লোরিডা স্টেট, সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, টেম্পা সিটি আওয়ামী লীগ, বাফেলো সিটি আওয়ামী লীগ, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ এবং কানাডা আওয়ামী লীগের নেতারা অংশ নেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা শেখ আতিকুল ইসলাম, আবুল কাশেম, মুর্শেদ জামান, শাখাওয়াত বিশ্বাস, কফিল চৌধুরী, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবদীন ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া অংশ নেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভার্চ্যুয়াল আলোচনা সভার কারিগরি সহযোগিতায় ছিলেন সংগঠনের প্রবাসীকল্যাণ সম্পাদক মোহাম্মদ সোলেমান আলী।