জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপি, জাতীয়তাবাদী ফোরাম ও সহযোগী সংগঠনের নেতারা
বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপি, জাতীয়তাবাদী ফোরাম ও সহযোগী সংগঠনের নেতারা

নিউইয়র্কে জাতিসংঘের সামনে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারবিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি, জাতীয়তাবাদী ফোরাম ও সহযোগী সংগঠনের নেতারা।
শেখ হাসিনাকে অনির্বাচিত প্রধানমন্ত্রী উল্লেখ করে বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতারা বলেন, অগণতান্ত্রিক ও প্রহসনের নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রীর দাবিদার শেখ হাসিনার জাতিসংঘে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। কারণ তিনি জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নন। দেশের সাধারণ মানুষকে খুন, গুম আর আতঙ্কের মধ্যে রেখে জাতিসংঘে এসে শান্তির কথা বলে বিশ্ববাসীর কাছে মিথ্যাচার করছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার অনির্বাচিত ও অগণতান্ত্রিক সরকার। তাঁরা দেশের বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর জেল-জুলুমসহ হত্যার রাজনীতি করছে।
বিক্ষোভ সমাবেশে অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ছাড়াও কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন—বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন, সহ আন্তর্জাতিক সম্পাদিকা কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কার্যালয়ের সাবেক মুখপাত্র আশিক ইসলাম।
এ ছাড়া বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইন্‌ক-এর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরাম সভাপতি শেখ হায়দার আলী, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ফোরামের প্রধান উপদেষ্টা তানভীর হাসান খান, সাবেক সভাপতি নুরুল আমিন, সাবেক প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, সিনিয়র সহসভাপতি ছাইদুর খান, সাবেক সভাপতি নাছিম আহমেদ, সাবেক প্রধান উপদেষ্টা হেলালুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, আবু তাহের, সহসভাপতি জাহাঙ্গীর আলম, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদিকা এলিজা আক্তার, মহিলা-বিষয়ক সম্পাদিকা সুলতানা খানম। ফোরামের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—জহিরুল ইসলাম, আমিনুল ইসলাম, আবুল কালাম, মো. আলম মুন্না, তাজুল ইসলাম। বিজ্ঞপ্তি।