জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উপজেলা দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপজেলা দিবসের আলোচনা সভায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার নেতা-কর্মীরা
উপজেলা দিবসের আলোচনা সভায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার নেতা-কর্মীরা

উপজেলা দিবস পালন করেছে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা। ২২ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবদুর রহমান। সঞ্চালনা করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, কিনু চৌধুরী, সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য হারিস উদ্দিন আহমেদ, জাপার সহসভাপতি সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মো. লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা মহসিন, যুগ্ম প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, যুববিষয়ক সম্পাদক শাফি আলম, দপ্তর সম্পাদক আবুল কাসেম চৌধুরী, কোষাধ্যক্ষ জি এম ইলিয়াস।

বক্তারা বলেন, উপজেলার জন্য এরশাদ স্বাধীনতার স্বাদ ও গণতন্ত্রের সুফল এ দেশের বৃহত্তর মেহনতি কৃষকের দ্বারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রশাসন বিকেন্দ্রীকরণে উপজেলা পদ্ধতি প্রবর্তন করেন। যা এরশাদ সরকারের একটি বৈপ্লবিক পদক্ষেপ। ব্রিটিশ ঔপনিবেশিক শাসক গোষ্ঠী তাদের সাম্রাজ্যবাদী লুণ্ঠনের স্বার্থে এ দেশে পুলিশি শাসন ব্যবস্থা কায়েম করেছিল প্রায় ২০০ বছর আগে। থানা থেকে উপজেলা শুধুই কেবল নামের পরিবর্তন হয়। উপজেলাকে কেন্দ্র করে ব্যাপক কর্মকাণ্ডের সুবাদে রাজধানী ঢাকা থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়িকেরা গ্রামে আসেন।