জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার বিজয় দিবস উদ্যাপন

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পার্টি (জাপা) যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
১৭ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে এই আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবদুর রহমান। সঞ্চালনা করেন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার সিনিয়র উপদেষ্টা মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাহাবুবুর রহমান চৌধুরী, আবদুল লতিফ।
আরও বক্তব্য রাখেন—জাপার সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম চৌধুরী, সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য হারিস উদ্দিন আহমেদ, সহসভাপতি সেলিম আহমেদ, সহসভাপতি রফিক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মো. লুত্ফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, দপ্তর সম্পাদক আকতার কবির, যুববিষয়ক সম্পাদক শফি আলম, কোষাধ্যক্ষ জি এম ইলিয়াছ, জাতীয় যুব সংহতির সহসভাপতি ইব্রাহিম আলী, জাতীয় মহিলা সভাপতি নার্গিস রহমান, জাপা নিউইয়র্ক স্টেট সভাপতি মো. হানিফ, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান, নিউইয়র্ক সিটি সভাপতি শুভংকর গাঙ্গুলি, জাতীয় ছাত্র সমাজ সভাপতি মীর জাকির, নূর ইসলাম, কবি সালেম সুলেরী, শাহাজাহান মিয়া, মোহাম্মদ নাজিম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাসুদুর রহমান। বাংলাদেশের জাতীয় সংগীতের পর শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জাতীয় পার্টির সাবেক নেতা অসুস্থ নূর ইসলামকে জাতীয় পার্টির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন নার্গিস রহমান, নার্জিস ফাতেমা, মহিউদ্দিন জাবেদ, সুমি প্রমুখ।