জাতীয় পার্টির নেতার সঙ্গে মহিলা পার্টির মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা পার্টির মতবিনিময় সভায় জাতীয় পার্টির নেতারা
মহিলা পার্টির মতবিনিময় সভায় জাতীয় পার্টির নেতারা

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি সেন্টারে ২৪ সেপ্টেম্বর জাতীয় মহিলা পার্টির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

জাতীয় মহিলা পার্টির সভানেত্রী ফাহিম রোজীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক নাসরিন আকতারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সাংসদ সেলিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য সালমা হোসেন, যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আবদুর রহমান, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দু, সহসভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ও খন্দকার আলী নাসিম, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক শফিক আলম, যুগ্ম মহিলা সম্পাদক ফারজিন আহমেদ স্বর্ণা।
সভায় অন্যান্যের মধ্য বক্তৃতা করেন নিউইয়র্ক মহানগর জাতীয় পার্টির সভাপতি শুভংকর গাঙ্গুলি, নিউইয়র্ক অঙ্গরাজ্যের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ, শ্রমিক পার্টির সভাপতি আবদুর খালেক লালু, মহিলা পার্টির সহসভানেত্রী শারমিন সোলতানা তুলি, হাসিনা আকতার শিরিন, ইয়াসমিন আকতার, সেবু রহমান, ইসরাত জাহান পলি।
শহীদুর রহমানের পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সব শহীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়। জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে হুইপ সাংসদ সেলিম ছাড়াও জাপার কেন্দ্রীয় সভাপতিমণ্ডলী সদস্য সোলাইমান আলম শেঠ ও কেন্দ্রীয় কমিটির সদস্য সালমা হোসেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা জাপার নেতারা বলেন, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে নিউইয়র্কে এসেছি বর্তমান বাংলাদেশে চলমান রোহিঙ্গা সমস্যা বিশ্ব নেতৃবৃন্দের কাছে তুলে ধরার জন্য। আমরা চাই নির্যাতিত রোহিঙ্গারা শিগগিরই সসম্মানে তাদের প্রাপ্য অধিকার নিয়ে নিজ দেশের মাটিতে ফিরে যাক। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী তাদের নিরাপত্তায় সর্বাত্মক সহযোগিতা করুক।