জাতীয় পার্টির 'গণতন্ত্র' দিবস উপলক্ষে সভা

নিউইয়র্ক নগরের জ্যাকসন হাইটসে স্থানীয় একটি হোটেলে ১১ নভেম্বর ‘গণতন্ত্র দিবস’ পালন করেছে যুক্তরাষ্ট্র শাখা জাতীয় পার্টি। দলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জাপার প্রধান উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, ডা. সেলিম আহমেদ ও রফিক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী, যুব বিষয়ক সম্পাদক শফিউল আলম, সদস্য কাজী মঞ্জুরুল আলম, সদস্য মাহবুবুর রহমান প্রমুখ।
সভায় জাতীয় পার্টির নেতারা দাবি করেন, ১৯৮৬ সালে ১০ নভেম্বর সামরিক শাসনের অবসানের মধ্যে দিয়ে ‘গণতন্ত্র’–এর নতুন যাত্রা শুরু হয়। এ যাত্রার সংবিধানের রয়েছে প্রধান ভূমিকা। এই সপ্তম সংশোধনী সংসদে পাস হওয়ার মধ্যে দিয়েই গণতন্ত্র নিরবচ্ছিন্ন পথচলা শুরু হয়। এরপর গণতান্ত্রিক ব্যবস্থা আর ব্যাহত হয়নি। বিজ্ঞপ্তি