জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগ। ১২ অক্টোবর জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজি আজিজুল হক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. জুয়েল আহমদ।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. শাহজাহান খান। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক দুলাল মিয়া, এনাম, কার্যকরী সদস্য শাহানারা রহমান, উপদেষ্টা জয়নাল আবেদীন, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি এম এ আলম বিপ্লব, হোসেন সোহেল রানা, বশির উদ্দিন, খান শওকত, যুগ্ম সাধারণ সম্পাদক লস্কর মইজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, উপপ্রচার সম্পাদক প্রবাদ কুমার, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কবির আলী, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়া, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হেলাল মিয়া, কুইন্স বরো যুবলীগের সভাপতি নান্টু মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. তারিকুল ইসলাম, ফরহাদ নুরুল হুদা ও মনির খান প্রমুখ।