জাতীয়তাবাদী উত্থানে পরিচয় সংকটে যুক্তরাষ্ট্র: ক্লিনটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী মনোভাবের উত্থানে দেশের মধ্যে বিভাজন তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশ ‘পরিচয় সংকটে’ ভুগছে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে নিজের স্ত্রী হিলারি ক্লিনটনের পরাজয়ের পর গত বৃহস্পতিবার দৃশ্যত প্রথম জনসমক্ষে এসে এই সতর্কবার্তা দিলেন ক্লিনটন।
বৃহস্পতিবার ওয়াশিংটনে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক র্যা বিনের জীবনীগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হয়। এতে দৃশ্যত নিরুদ্বিগ্ন মেজাজে হাজির হন বিল ক্লিনটন। তিনি এ সময় ডোনাল্ড ট্রাম্প বা প্রেসিডেন্ট নির্বাচনের প্রসঙ্গ টানেননি। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, জাতীয়তাবাদের উত্থানই ইসরায়েলে গোলযোগের সৃষ্টি করে যার জেরে ১৯৯৫ সালে হত্যাকাণ্ডের শিকার হন আইজ্যাক র্যা বিন।
বিল ক্লিনটন বলেন, যুক্তরাষ্ট্র, ব্রেক্সিট ভোট ও ফিলিপাইনের নির্বাচনসহ বিভিন্ন ক্ষেত্রে কট্টর জাতীয়তাবাদের প্রভাব চোখে পড়ছে। সবখানেই যে সব লোক শুধু জাতি রাষ্ট্র চাইছে তারা আসলে দেশের মধ্যে বিভক্তির রেখা টানতে জাতীয়তাবাদী আন্দোলনে ঝুঁকছে।