জাতীয়তাবাদী ফোরামের গণতন্ত্র হত্যা দিবস পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইন্ক ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে। ওই দিন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাছিম আহমেদ।
সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় কোরআন তিলাওয়াত ও দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠান দিয়ে শুরু হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি মাওলানা মো. ওমর ফারুক। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। এ ছাড়া বর্তমান সরকারের প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় কারাবন্দী খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি এবং ও তারেক রহমানের রহমানের সুস্থতা কামনা করেও দোয়া করা হয়।
অনুষ্ঠানে জাসাস কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া ফোরামের সাবেক সভাপতি শেখ হায়দার আলী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে ফোরামের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
গণতন্ত্র হত্যা দিবসের আলোচনা করতে গিয়ে বক্তারা ৫ জানুয়ারিকে বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন হিসেবে অবহিত করেন।
বক্তারা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি সরকার একতরফা নির্বাচনের মধ্য দিয়ে ফাঁকা মাঠে গোল করে সরকার গঠন করে। বক্তারা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তি ও এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করা সম্ভব।
সংগঠনের সভাপতি নাছিম আহমেদ বলেন, নতুন কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন, সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ম্যাগাজিন বের করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—ফোরামের প্রধান উপদেষ্টা তানভীর হাসান খান, ছাইদুর খান, মাহাবুবর রহমান, মাওলানা ওমর ফারুক, শেখ হায়দার আলী, বদিউল আলম, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, নাসির উদ্দিন, আনোয়ার হেসেন, জামালু রহমান চৌধুরী, কামরুজ্জামান মিয়া, বাচ্চু মিয়া, বায়তুল্লাহ শাহীন, রাশেদ খান মেনন, তাহমিনা আক্তার ফেরদৌসী, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম, আরাফাত রাজু, সাহিদুল ইসলাম, মেহেদী হাসান, লুৎফর রহমান, মো. আলী, তারেক জামান, আইয়ুব আহমেদ, সৈয়দ রেজা প্রমুখ।