জাতীয়তাবাদী ফোরামের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের নেতা–কর্মীরা
আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের নেতা–কর্মীরা

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি ভেন্যুতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর এ আলোচনা অনুষ্ঠান হয়।
ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন ফোরাম সহসভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তিলাওয়াত ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ফোরামের ধর্মবিষয়ক সম্পাদক মো. নূরুন্নবী। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও আশু মুক্তি কামনায় দোয়া করা হয়। এ ছাড়া সদ্যপ্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা, বিএনপি নেতা তরিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ ছাড়া মরহুম আরাফাত রহমান কোকোর জন্য দোয়া এবং নোয়াখালীর আমিশাপাড়া কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র তৌহিদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সুমনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর আত্মার শান্তি কামনায়ও দোয়া করা হয়।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপস্থিত যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ ও ফোরাম নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ফোরামের সাবেক প্রধান উপদেষ্টা এ টি এম হেলালুর রহমানের লেখা ‘শহীদ জিয়া মহাকালের মহানায়ক’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।
আলোচনা পর্বের শুরুতে প্রধান অতিথির মাধ্যমে ২০২০ সালের জাতীয়তাবাদী ফোরামের আংশিক কমিটির কয়েকজনের নাম ঘোষণা করা হয়। এতে নাছিম আহমেদ সভাপতি, ছাইদুর খান সহসভাপতি, মোতাহার হোসেন সাধারণ সম্পাদক, মো. আনোয়ার হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফোরামের প্রধান উপদেষ্টা হিসেবে তানভীর হাসান খানের নাম ঘোষণা করা হয়।
আলোচনা অংশ নেন আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ফারুক হোসেন মজুমদার, যুক্তরাষ্ট্র যুবদল সভাপতি জাকির এইচ চৌধুরী, এ টি এম হেলালুর রহমান, তানভীর হাসান খান, মাহবুবুর রহমান, নাছিম আহমেদ, জাহাঙ্গীর শহীদ সোহরাদ্দী, মো. নাসির উদ্দিন ও মুক্তিযোদ্ধা মশিউর রহমান।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি ও ফোরাম নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন এবাদ চৌধুরী, মাওলানা ওমর ফারুক, মুক্তিযোদ্ধা মো. সুরুজ্জামান, মো. আনোয়ার হোসেন, এলিজা আক্তার, এ কে এম আজিজুর বারী, এস এম হাবিবুর রহমান, আমিনুল ইসলাম, মো. সহিদুল ইসলাম, কবির আহমেদ ও মো. বায়তুল্লাহ শাহিন। এ ছাড়া অনুষ্ঠানে কবি সালেম সুলেরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি