
বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইন্ক মহান বিজয় দিবস উদ্যাপন করেছে। একই সঙ্গে ওই দিন ফোরামের ২০২০ সালের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
১৬ ডিসেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত দুই পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন ফোরামের বিদায়ী সভাপতি শেখ হায়দার আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ।
পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। কোরআন তিলাওয়াত ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তিলাওয়াত করেন ফোরামের সাবেক সভাপতি মো. ওমর ফারুক।
দোয়া মোনাজাতে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা ছাড়াও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করা হয়।
এরপর ফোরামের বিদায়ী কমিটি নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়। এ পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি শেখ হায়দার আলী।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরুর আগে অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও সম্প্রতি ঘোষিত জাসাসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া সবাইকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানানো হয়।
এ পর্বে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও ফোরামের পূর্ণাঙ্গ নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি নাছিম আহমেদ। সাধারণ সম্পাদক মোতাহার হোসেন নতুন কমিটির নাম ঘোষণা করে সবাইকে পরিচয় করিয়ে দেন।
বিজয় দিবসের আলোচনায় অনুষ্ঠানের প্রধান অতিথি গিয়াস আহমেদ বলেন, যে চেতনায় একাত্তরে বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেটি আজও অর্জিত হয়নি। বর্তমান সরকারের আমলে মানুষের কথা বলার স্বাধীনতা নেই।
যুক্তরাষ্ট্র বিএনপি, জাসাস ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা আলোচনায় অংশ নিয়ে বলেন, আজ বিজয়ের ৪৮ বছর পার হতে চলেছে, দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার সুফল ও মুক্তি পায়নি। তাঁরা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—কাজী সাখাওয়াত হোসেন, মিল্টন ভূঁইয়া, জসিম ভূঁইয়া, গোলাম ফারুক, ফিরোজ আহমেদ, আবু তাহের, মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ফারুক হোসেন মজুমদার, সাইদুর রহমান, মাহবুবুর রহমান, ছাইদুর খান, তানভীর হাসান খান, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মুক্তিযোদ্ধা কাজী কামাল, মো. নাসির উদ্দিন, কাওছার আহমেদ, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বদিউল আলম, আনোয়ার হোসেন, এলিজা আক্তার, শামীম আহমেদ, আনোয়ারুল ইসলাম, সাখাওয়াত হোসেন, আনোয়ার হোসেন, আবুল কালাম, মো. বায়তুল্লাহ শাহিন, হাফিজ আহমেদ ও মোফাজ্জল ভূঁইয়া।
এ ছাড়া অতিথি, যুক্তরাষ্ট্র বিএনপি ও কমিটিভুক্ত ফোরাম নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—শাহাদাত হোসেন, মোস্তাক আহমেদ, হাফিজুর রহমান, নাসির আহমেদ, জামালুর রহমান চৌধুরী, বাচ্চু মিয়া, আলম মিয়া, মো. সাহেদুল ইসলাম, কামরুজ্জামান মিয়া, আমিনুল ইসলাম, রওশন আরা বেগম, মো. মনসুর আলম, রাশিদা আহমেদ, জহিরুল ইসলাম, কবির আহমেদ, নুরুন নবী, তাহামিনা আক্তার, নজরুল ইসলাম, সেলিম আহমেদ ও আরাফাত রাজু।