জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন নিউইয়র্কে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু ব্যক্তিগত সফরে ১ অক্টোবর নিউইয়র্কে এসেছেন। তিনি ওই দিন ৯-৪০ মিনিটে জেএফকে বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে যুক্তরাষ্ট্র শাখা জাতীয় পার্টির নেতৃবৃন্দ অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাপার যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আবদুর রহমান, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দু, সহসভাপতি খন্দকার আলী নাসিম, ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহমেদ, সদস্য ডা. মোহাম্মদ সেলিম ও ডা. মুন্নু সেলিম। জিয়া উদ্দিন বাবলু ব্যক্তিগত সফরে আসলেও তিনি নিউইয়র্কে জাতীয় পার্টির সব কর্মসূচিতে অংশ নেবেন।