জামালপুর জেলা সমিতির আনন্দঘন বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনভোজনে জামালপুর জেলঅ সমিতির সদস্য ও অতিথিরা। রকল্যান্ড লেক স্টেট পার্কে এই আয়োজন করা হয়
বনভোজনে জামালপুর জেলঅ সমিতির সদস্য ও অতিথিরা। রকল্যান্ড লেক স্টেট পার্কে এই আয়োজন করা হয়

আনন্দঘন পরিবেশে ৭ জুলাই রোববার অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের বাঙালিদের আঞ্চলিক সংগঠন জামালপুর জেলা সমিতি ইউএসএর বনভোজন। নিউইয়র্কের রকল্যান্ড লেক স্টেট পার্কের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় প্রবাসী জামালপুরবাসীর এ মিলনমেলা।
দিনব্যাপী এ আয়োজনে সুস্বাদু খাবার ছাড়াও ছিল শিশু-কিশোর ও বড়দের জন্য নানা রকম খেলাধুলার আয়োজন। ছিল আকর্ষণীয় র‌্যাফেল ড্র। আমেরিকায় বসবাসরত জামালপুর জেলা সমিতির সদস্য ও তাদের বন্ধু-স্বজনেরা ছাড়াও বিপুলসংখ্যক শিশু-কিশোরসহ প্রবাসী বাংলাদেশিরা বনভোজনে অংশ নেন। নিউইয়র্ক ছাড়াও নিউজার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন, ওরেগন, ক্যালিফোর্নিয়াসহ আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অতিথিরা বনভোজনে যোগ দেন।
সংগঠনের সভাপতি মো. নাজমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহম্মদ রেজা খান পিপলুর পরিচালনায় এ আয়োজনে অন্যদের মধ্যে ছিলেন সমিতির কার্যকরী সদস্য খন্দকার আবু মুরাদ, আবু হায়াৎ মোস্তফা হেলাল, মো. আশরাফ, মো. আলমগীর খান, সুলতান মাহমুদ, বেলাল আহমেদ, মো. আকতার হোসেন, মো. আতিকুল্লাহ, মো. মাসুম শাফি, আতিক, মাসুম, বিপ্লব, মো. সিদ্দিক, দুলাল, মুনু, মসিউর রহমান সোহেল, মোখলেস প্রমুখ।
এ ছাড়া ছিলেন শেরপুর জেলা সমিতির সাবেক সভাপতি মো. আলাউদ্দিন পলাশ, সভাপতি মো. মাসুদ পারভেজ মুক্তা, কমিউনিটি অ্যাকটিভিস্ট আবুল বাশার, জামালপুর জেলা সমিতির উপদেষ্টা মো. গোলাম রব্বানী চাঁন, পিন্টু খান, মো. নাজিম উদ্দিন, মো. কামাল ও মো. সুরুজুজ্জামান, মো. মাহবুব ইসলাম লাভলু, মুন, রিপন, বাবু, হাবিব, মো. বাসেত আলী, শামীম, রেজাউল করিম, মো. ফারুক প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তা ও অতিথিদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
বনভোজনের বিভিন্ন খেলাধুলা পরিচালনায় ছিলেন সিদ্দিক, সোহেল, মুন ও আতিক। শেষে খেলাধুলা ও র‌্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। র‌্যাফেল ড্রতে ছিল বেশ কয়েকটি আকর্ষণীয় পুরস্কার।
সংগঠনের সভাপতি মো. নাজমুল হক নিউইয়র্কে বসবাসরত জামালপুর জেলা সমিতির সদস্যদের পরিবার-পরিজনসহ বনভোজনে অংশ নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে এ আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
সাধারণ সম্পাদক আহম্মদ রেজা খান বনভোজনে যোগ দেওয়া জামালপুরবাসীকে কার্যকরী কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং সব স্বেচ্ছাসেবককে সুন্দরভাবে বনভোজন সম্পন্ন করায় আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে আগামী বছর অনুষ্ঠেয় বনভোজনে যোগ দেওয়ার আগাম আমন্ত্রণ জানান।