জামালপুর জেলা সমিতির নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্রে বসবাসরত জামালপুরের প্রবাসীদের নিয়ে গঠিত জামালপুর জেলা সমিতির নতুন কার্যকরী কমিটির (২০১৭-২০১৯) নাম ঘোষণা করা হয়েছে। সমিতির সাবেক কমিটি ৩ নভেম্বর নতুন কমিটির নাম ঘোষণা করে। সমিতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন কমিটির সদস্যরা হলেন—সভাপতি মুক্তিযোদ্ধা মো. নাজমুল হক, সহসভাপতি মো. আলমগীর খান, মো. আশরাফ হোসেন, বেলাল আহমেদ, মো. সুলতান মাহমুদ ও এ এস এম আসাফুদ্দৌলা লিটন, সাধারণ সম্পাদক আহম্মদ রেজা খান পিপলু, সহসাধারণ সম্পাদক মো. আকতারুজ্জামান ও মো. আতিকুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. মাসুম, কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম সাফি, আপ্যায়ন সম্পাদক মো. শাহিদুল হাসান পিন্টু, প্রচার সম্পাদক নূর উন নবী নবীন, দপ্তর সম্পাদক মো. মশিউর রহমান সোহেল, সাহিত্য সম্পাদক মীর আলম সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মো. আবু তালহা নসিব, ক্রীড়া সম্পাদক আবু বকর সিদ্দিক, মহিলা বিষয়ক সম্পাদক রুনা লায়লা, সমাজকল্যাণ সম্পাদক মো. নূরুল ইসলাম।
কার্যকরী কমিটির সদস্যরা হলেন খন্দকার আবু মুরাদ, আবু হায়াত মোস্তফা হেলাল, প্রকৌশলী মো. শফিউল্লাহ বাদল, মো. নাসির ইকবাল, মো. আজাদ লিটু, এনামুল হক খান বিপ্লব, মো. জিয়াউল হক, মো. মাসুম খান ও সৈয়দ আহমেদ বাবলা।
উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন চিকিৎসক মো. কামাল, মোর্শেদা জামান, অধ্যাপক নাজিম উদ্দিন, শাহেদা আরবী ও মো. হেলালুর রশীদ খান। আজীবন সদস্য মুক্তিযোদ্ধা মো. সুরুজ্জামান ও মো. কামরুজ্জামান নান্নু, খন্দকার খুররম ও পিন্টু খান।