জামালপুর জেলা সমিতির বর্ষবরণে পিঠা উৎসব

জামালপুর জেলা সমিতি ইউএসএ ইন্ক বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন ও পিঠা উৎসব করেছে। গত ২৮ এপ্রিল সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলাবাজার এলাকার একটি রেস্টুরেন্টের পার্টি হলে সংগঠনটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানমালায় ছিল শুভেচ্ছা বক্তব্য, বৈশাখী আপ্যায়ন ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। সংগঠনের সভাপতি মো. নাজমুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহম্মদ রেজা লাল পিপলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. গোলাম রব্বানী চাঁন ও শেরপুর জেলা সমিতির সাবেক সভাপতি মো. আলাউদ্দিন পলাশ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. আলমগীর লাল, মো. আলরামা, সুলতান মাহমুদ, বেলাল আহমেদ, মো. আকতার হোসেন, মো. আতিকুল্লাহ, মো. মাসুম শাফি, পিন্টু, মসিউর রহমান সোহেল, সিদ্দিক, নবীন, মোখলেস, লিটু আজাদ, বিপুল, সালমান, খন্দকার আবু মুরাদ, আবু হায়াৎ মোস্তফা হেলাল, ইকবাল, বিপ্লব, জিয়াউল, লুবনা, মুন্নু, বিদ্যুৎ, মুন, হাবিব, দুলাল প্রমুখ। এ সময় সংগঠনের উপস্থিত কর্মকর্তা ও অন্যান্য অতিথিদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মেঘলাসহ অন্যান্যরা। এ ছাড়া বাংলার চিঠি ডট কমের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিথিরা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে জামালপুর জেলা সমিতি ইউএসএ-এর এ আয়োজন অসাধারণ।
সংগঠনের সভাপতি মো. নাজমুল হক এবং সাধারণ সম্পাদক আহম্মদ রেজা লাল পিপলু এ আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে আরও আকর্ষণীয় অনুষ্ঠান উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউইয়র্কে বসবাসরত জামালপুর জেলা সমিতির সদস্যদের পরিবার-পরিজনসহ বিপুলসংখ্যক প্রবাসী উৎসবে অংশ নেন।