জারাহ গ্রোসারির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে জারাহ গ্রোসারি যাত্রা শুরু করেছে। ২ অক্টোবর দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে জ্যামাইকার পারসন্স বুলেভার্ড ও হিলসাইড অ্যাভিনিউর কর্নারে অবস্থিত জারাহ গ্রোসারির উদ্বোধন করা হয়।

সাবেক ঢাকা মার্কেটের মালিকানা পরিবর্তন হয়ে এখন থেকে জারাহ গ্রোসারি কর্তৃপক্ষ এই গ্রোসারি

পরিচালনা করবে।

জারাহ গ্রোসারিতে মাছ-মাংস, চাল-ডাল ও সবজিসহ সব ধরনের গ্রোসারি পণ্য পাওয়া যাবে।

জারাহ গ্রোসারির কর্ণধার কামরুল হাসান বলেন, ‘আমরা স্বল্প মূল্যে গ্রাহকদের কাছে গ্রোসারি পণ্য বিক্রি করব। গ্রোসারি জগতে গ্রাহকদের যেকোনো চাহিদা পূরণ করতে আমরা বদ্ধ পরিকর।’