জালাল স্মৃতি ক্রিকেটের ফাইনাল ১২ জুলাই

নিউইয়র্ক নগরীর জ্যামাইকা এলাকার রয় উইলকিন্স পার্কে সিলেট সদর অ্যাসোসিয়েশন আয়োজন করেছে দর্শনীয় ক্রিকেট টুর্নামেন্ট। সদ্য প্রয়াত সিলেটের কৃতি ক্রিকেটার জালাল উদ্দিনের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই আয়োজন।
মূল টুর্নামেন্ট ‘জালাল স্মৃতি সিক্স এ সাইড টুর্নামেন্ট ২০২০’ উদ্বোধন হয় ৭ জুলাই। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠা সভাপতি, সিলেট সদরের সাবেক আহ্বায়ক মনজুর চৌধুরী, সমাজকর্মী শাহীন আজমল, সাবেক সহসাধারণ সম্পাদক আখতার রহমান, সাবেক সভাপতি মাহবুব চৌধুরী, মামুন রসিদ, সাবেক অর্থ সম্পাদক রুমেল খন্দকার, সিলেট সদরের অন্যতম উপদেষ্টা আলতাফ চৌধুরী, সংগঠনের সভাপতি আবদুল মালেক খান, সাধারণ সম্পাদক দুরুদ মিয়া, সহসভাপতি মুকুল হক, সহসাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ, মওদুদ পাশা, সাংগঠনিক সম্পাদক টিটো আহমেদ, প্রচার সম্পাদক রাজীব খান, অর্থ সম্পাদক আবদুল হাফিজ, দপ্তর সম্পাদক ফয়সাল আহমেদ ,হারুন রশীদ, রোমেল আহমেদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় টাইগার কিংস এবং হানটার্সের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এই খেলায় হানটার্স ৬৩ রানে টাইগার কিংসকে পরাজিত করে। হানটার্সের পক্ষে সাকিব সর্বোচ্চ ৬৫ রান করে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।
দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ব্রঙ্কস ব্রাদার্স ও থার্টিসিক্সার্স। এতে ব্রঙ্কস ব্রাদার্স ১ উইকেটে থার্টিসিক্সার্সকে পরাজিত করে। ব্রঙ্কস ব্রাদার্সের জাবির ৩৬ রান করে ম্যান অফ দা ম্যাচ হন। এ ছাড়া থার্টিসিক্সার্সের ফয়সল ২১ রান ও ৩ উইকেট নেন।
ম্যাচ দুটিতে আম্পায়ার ছিলেন মওদুদ পাশা, টিটো আহমেদ ও রাজীব খান।
৮ জুলাই বিকেল সাড়ে তিনটায় সিলেট একাদশ খেলেছে রকেট স্টারের বিপক্ষে। সদর অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক টিটো আহমেদ বলেন, এদিনের ম্যাচে সিলেট একাদশ ৪ উইকেটে রকেট স্টারসকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয় । খেলার মূল আকর্ষণ ছিল সিলেট একাদশের পক্ষে বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার তাপস বৈশ্যর অনবদ্য ব্যাটিং এবং বোলিং। তাপস বৈশ্য অপরাজিত ৫২ রান এবং বোলিং করে ৩ উইকেট তুলে ম্যান অফ দা ম্যাচ হন । অন্যান্যের মধ্যে মাঠে উপস্থিত ছিলেন সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুরুদ মিয়া, টুর্নামেন্ট আহ্বায়ক মওদুদ পাশা, প্রধান সমন্বয়ক টিটো আহমেদ, সমন্বয়ক রাজীব খান,দপ্তর সম্পাদক ফয়সল আহমদ প্রমুখ।
জালাল স্মৃতি টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত আগামী ১২ জুলাই। পুরস্কার বিতরণীসহ চূড়ান্ত আয়োজনটি একই পার্কে অনুষ্ঠিত হবে। এতে নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটর ও নিউইয়র্ক নগর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান জন ল্যু উপস্থিত থাকার কথা রয়েছে। সদর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, শত ব্যস্ততার মধ্যেও যারা রয় উইলকিন্স পার্কে এই আয়োজন উপভোগ করতে এসেছেন, তাদের এই উপস্থিতি মানবতার সেবার ব্রত নিয়ে কাজ করা এই সংগঠন ও কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণা জোগাবে।