জালালাবাদ অ্যাসোসিয়েশনের কানেকটিকাটে উপহার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানেকটিকাটে বেশ কিছু বাংলাদেশি পরিবারের মাঝে জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেওয়া হয়
কানেকটিকাটে বেশ কিছু বাংলাদেশি পরিবারের মাঝে জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেওয়া হয়

বৃহত্তর সিলেট অঞ্চলের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর উদ্যোগে কানেকটিকাটের ব্রিজ পোর্টে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এখানে যেসব বাংলাদেশি ঘরের বাইরে বের হতে পারছেন না, তাঁদের মধ্যে কিছু সংখ্যক পরিবারকে উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেওয়া হয়।
গত সপ্তাহজুড়ে এ কর্মসূচিতে উপস্থিতি ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি ময়নুল হক চৌধুরী, সাবেক প্রচার ও দপ্তর সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী, আবদুল জলিল জায়গিরদার, নাঈম চৌধুরী, আরিফুর রহমান, এ বি এস সিদ্দিক প্রমুখ। ইতিমধ্যে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক নিউইয়র্ক, কানেকটিকাট ও নিউজার্সিসহ বিভিন্ন স্টেটে লোকজনের মধ্যে সহযোগিতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সংগঠনের সভাপতি মইনুল হক চৌধুরী এক বিবৃতিতে বলেন, দুর্যোগের এই সময়ে প্রবাসীদের পাশে থাকার জন্য জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর কার্যনির্বাহী কমিটির সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, ‘আসুন, নিজের স্বার্থে, পরিবার ও সমাজের স্বার্থে সবাই ঘরে থাকি, নিরাপদ ও সুস্থ থাকি। জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যেতে হলে সামাজিক দূরত্ব বজায় রাখি।’