জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির বনভোজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে প্রবাসী সিলেটবাসী বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই নিউজার্সি অঙ্গরাজ্যের ওয়াশিংটন লেক পার্কে প্রবাসী সিলেটবাসীর এই বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়।
বনভোজনের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল ক্রীড়ানুষ্ঠান, র্যাফল ড্রসহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় ইভেন্ট। বনভোজনে সকালের নাশতা ও দুপুরের খাবার পরিবেশন করা হয়। বৃহত্তর সিলেটের বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি আমেরিকানসহ অন্যান্য জেলার প্রবাসীরাও অংশগ্রহণ করেন।
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মুজিবুর রহমান সুয়েব ও সাধারণ সম্পাদক সাঈদ মুহাম্মদ দোহাসহ অন্য নেতৃবৃন্দ প্রবাসীদের সপরিবারে বনভোজনে অংশগ্রহণ করায় ধন্যবাদ জানিয়েছেন।