জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রথম সভা অনুষ্ঠিত

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ জানুয়ারি সংগঠনের কার্যালয়ে বেলা তিনটায় এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনর সভাপতি মইনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লোকমান হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন—সহসভাপতি আহবাব চৌধুরী, জুসেফ চৌধুরী, শফি উদ্দিন তালুকদার ও মনজুর হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সফিকুর রহমান, ক্রীড়া সম্পাদক শাহিন কামেলি, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, সদস্য মান্না মুনতাসির, রোকন হাকিম ও মিজানুর রহমান।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী। সভায় বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদ শায়কুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এ ছাড়া সংগঠনের সহসভাপতি শফি উদ্দিন তালুকদারের বড় ভাই গিয়াস উদ্দিন তালুকদার, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লোকমান হোসেনের ভাবি আফিয়া হোসেন ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মানিক আহমদের বড় ভাই তারিক আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একটি শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
সভায় জালালাবাদ অ্যাসোসিয়েশনকে শক্তিশালী ও কার্যকর করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন স্টেটে অ্যাসোসিয়েশনের কার্যক্রম জোরদার করার ব্যাপারে ঐকমত্য পোষণ করা হয়। আগামী ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস সংগঠনের কার্যালয়ে উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে সংগঠনের সহসভাপতি শফি তালুকদারকে আহ্বায়ক, কোষাধ্যক্ষ মইনুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং কার্যকরী কমিটির সদস্য মিজানুর রহমানকে সদস্যসচিব করে সাত সদস্য বিশিষ্ট ২১ ফেব্রুয়ারি উদ্যাপন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি জুসেফ চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শফিকুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী ও কার্যকরী কমিটির সদস্য হেলিম উদ্দিন।
সভায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ব্রঙ্কসে উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে সংগঠনের সহসভাপতি আহবাব চৌধুরীকে আহ্বায়ক ও কার্যকরী কমিটির সদস্য রোকন হাকিমকে সদস্যসচিব করে সাত সদস্য বিশিষ্ট মহান স্বাধীনতা দিবস উদ্যাপন কমিটি গঠন করা হয়।
এই কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি মনজুর হোসেন চৌধুরী, প্রচার ও দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, ক্রীড়া সম্পাদক শাহিন কামেলী, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী ও কার্যকরী কমিটির সদস্য মান্না মুনতাসির।
সভায় সংগঠনের আজীবন সদস্য আইডি প্রদান এবং সদস্য সংগ্রহসহ তাঁদের তথ্যাদি সংগ্রহের জন্য সহসভাপতি জুসেফ চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। জালালাবাদ ভুক্ত সিলেট বিভাগের ৩৯টি উপজেলার সব সংগঠনের সঙ্গে অ্যাসোসিয়েশন সম্পর্ক আরও জোরদার ও হৃদ্যতাপূর্ণ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।