জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সদস্যরা
অভিষেক অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সদস্যরা

নিজস্ব ভবন নির্মাণ, দলমতের ঊর্ধ্বে সবার কাছে গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম তৈরি, সিলেটের কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর ওসমানীর জন্ম-মৃত্যু রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিকে জোরালো করার আহ্বানের মধ্য দিয়ে শপথ নিয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইন্‌ক-এর নতুন কমিটি।
১৫ ডিসেম্বর রাতে দুই পর্বে জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি বদরুল হক।
প্রধান অতিথির বক্তব্য রাখেন আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা। তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনকে তাঁর পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। তিনি ২০২০ সালে বছরজুড়ে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আজমল হোসেন, বদরুন্নাহার খান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, অ্যাটর্নি মইন চৌধুরী, অ্যাটর্নি এন মজুমদার, ফখরুল ইসলাম, শামীম আজমল প্রমুখ।
এ সময় বিদায়ী সভাপতি বদরুল হক, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। তাঁরা দায়িত্বপালন কালে উল্লেখযোগ্য অর্জন এবং প্রচেষ্টার বিবরণ তুলে ধরেন। নিজস্ব ভবন স্থাপন করতে না পারার ব্যর্থতা স্বীকার করে বাস্তবতা তুলে ধরেন তাঁরা।
নতুন কমিটি দীর্ঘদিনের দাবি একটি নিজস্ব ভবন ক্রয় করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিদায়ী সভাপতি। তিনি বিদায়ী কমিটির সবার প্রতি কৃতজ্ঞতা জানান। নতুন কমিটিকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন তিনি।
প্রথম পর্বের অনুষ্ঠান উপস্থাপনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক জুয়েল আহমদ।
অনুষ্ঠানে ব্যবসায়ী জহির হোসেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভবন ক্রয়ের জন্য তহবিলে অনুদান দেওয়ার ঘোষণা দেন। এ সময় জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুর আহমদ চৌধুরী, কমিশনার ইকবাল আহমদ মাহবুবব, সৈয়দ কামাল উদ্দিন আহমদ, শীর্ষ কার্গো ব্যবসায়ী মনির আহমদ, নিউজার্সি কুলাউড়া সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোদাব্বির চৌধুরী, ইয়র্ক বাংলার সম্পাদক মাওলানা রশীদ আহমদ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্বে নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুর আহমদ চৌধুরী। এ সময় করতালির মাধ্যমে নতুন কমিটিকে অভিনন্দন জানান উপস্থিত আমেরিকাপ্রবাসী সিলেটবাসী। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
পরে নতুন সভাপতি ময়নুল হক চৌধুরী তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অতীতের নেতৃবৃন্দের অবদান স্মরণ করে তিনি বলেন, সমঝোতার মাধ্যমে এই কমিটি দায়িত্ব নেওয়ায় আমাদের প্রতি সবার প্রত্যাশা বেশি। সবার প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে নতুন কমিটিকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নতুন সভাপতি।
নতুন সাধারণ সম্পাদক মিজানুর রহমান ঐতিহ্যবাহী জালালাবাদ অ্যাসোসিয়েশনের ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় সবার সাহায্য চান।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সহসভাপতি (সিলেট) আহবাব চৌধুরী, সহসভাপতি (সুনামগঞ্জ) জোসেফ চৌধুরী, সহসভাপতি (মৌলভীবাজার) মঞ্জুর আহমদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক লোকমান হোসেন, কোষাধ্যক্ষ ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, প্রকাশনা সম্পাদক শরিফুল হক, ক্রীড়া সম্পাদক শাহীন কামালী, আইন ও আন্তর্জাতিক সম্পাদক শামীম আহমদ, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, মহিলা সম্পাদিকা সুতিপা চৌধুরী, কার্যকরী সদস্য হেলিম উদ্দিন (সিলেট), মান্না মুনতাসির (সুনামগঞ্জ), রুকন হাকিম (হবিগঞ্জ) ও মিজানুর রহমান (মৌলভীবাজার)।
অভিষেক উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া ‘শ্রীহট্ট সংলাপ’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলার প্রবাসী ছাড়াও কমিউনিটির অনেক পরিচিত মুখ অংশ নেন।
প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০১৯-২০২১ নির্বাচন গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয়।