জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রীতি সম্মিলনী ১৪ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকা প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর বৃহত্তম সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের আয়োজনে প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হবে ১৪ জুলাই রোববার। নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে ওই দিন বিকেল ৫টায় সংগঠনের সাবেক কর্মকর্তাদের সম্মানে এ প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি থাকবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ও ইউএস কংগ্রেসউইম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ।
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মঈনুল হক চৌধুরী হেলাল, সদস্যসচিব আতাউল গণি আসাদ ও যুগ্ম সদস্যসচিব মো. বোরহান উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।