জালালাবাদ অ্যাসোসিয়েশনের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন হাইটসে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করছেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সদস্যরা
জ্যাকসন হাইটসে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করছেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সদস্যরা

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে করোনাভাইরাস প্রতিরোধে ২৬ জুলাই সচেতনতামূলক লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মঈনুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সহসাধারণ সম্পাদক লোকমান হোসেন, সংগঠনের কর্মকর্তা রুকন হাকিম, মান্না মোনতাসির, মিজানুর রহমান, সাবেক প্রচার সম্পাদক ও সিলেট সদর সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, সাবেক সহসভাপতি তোফায়েল চৌধুরী, সাবেক কর্মকর্তা জাবেদ আহমদ, সিলেট সদর অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এম সি কামাল, সদর সমিতির সহসভাপতি কাদির বকত, জালালাবাদের সাবেক প্রচার সম্পাদক আবদুল করিম, সদর অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হাসান চৌধুরী ও কমিউনিটির সদস্যরা।
এদিন জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক হাজার ও অ্যাটর্নি মঈন চৌধুরীর সৌজন্যে পাঁচ শ মাস্ক বিতরণ করা হয়।