জালালাবাদ ল' সোসাইটির কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত

জালালাবাদ ল’ সোসাইটি ইউএসএ-এর কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্ক নগরীর জ্যকসন হাইটস খাবার বাড়ি পার্টি হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাটর্নি মঈন চৌধুরী। সভা পরিচালনা করেন সংগঠনের সভাপতি মো. এমাদ উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ
সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে জালালাবাদ ল’ সোসাইটির কার্যক্রমকে আরও
গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মিহির পাল চৌধুরী, অ্যাডভোকেট কাইয়ুম চৌধুরী, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস শহীদ আজাদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম ময়নূল, সাহিত্য সম্পাদক অ্যাডভোকেট মো. সাইদুর রহমান, কার্যকরী সদস্য অ্যাডভোকেট আশিক আহমদ খান, অ্যাডভোকেট শেখ মো. মকলু মিয়া ও অ্যার্টনি হাসান মালিক।