জাসদের যুক্তরাষ্ট্র কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাসদের (বাদল) জরুরি সভায় অংশ নেওয়া দলটির নেতৃবৃন্দ
জাসদের (বাদল) জরুরি সভায় অংশ নেওয়া দলটির নেতৃবৃন্দ

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মঈনুদ্দীন আহমদ খান বাদলের অনুসারীরা যুক্তরাষ্ট্র শাখা কমিটি করেছেন। ১৪ জানুয়ারি সন্ধ্যায় ‘কারী এন্ড কাবাব’ রেস্টুরেন্টে দলের এক জরুরি সভায় ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়। ২০১৮-২০২০ সালের জন্য তাঁরা কাজ করবেন।
সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দ সিদ্দিকুল হাসান। সভাপতিত্ব করেন আবদুল মোছাব্বির।
কমিটির সভাপতি হলেন আবদুল মোছাব্বির, ১ নম্বর সহসভাপতি মোছাব্বির আহমেদ মছব, সহসভাপতি ২ সায়েক আহমেদ, সহসভাপতি জুনেল আহমেদ, সহসভাপতি মরতুজা আহমদ, সহসভাপতি সৈয়দ জুয়েল, সহসভাপতি নজরুল আহমদ, সহসভাপতি সামিম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজল খান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান শাহালম, দপ্তর সম্পাদক রুহেল খান, প্রচার সম্পাদক তোফায়েল খান, কোষাধ্যক্ষ সুহেল খান, মহিলা সম্পাদিকা রুনা আক্তার, সদস্য ১ মেসবা আহমদ বহলুল ও সদস্য মঞ্জুর হুসেইন চৌধুরী।