জাহাঙ্গীরনগর অ্যালামনাইর বাংলা নববর্ষ উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষবরণ অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যরা
বর্ষবরণ অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যরা

‘প্রাণে তোমার পরশখানি দিয়ো’—এই স্লোগান নিয়ে জাহাঙ্গীরনগর অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকা বাংলা নববর্ষ উদ্‌যাপন করেছে।
গত ২৭ এপ্রিল দুপুরে অন্যান্য বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে সঙ্গে নিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে জাহাঙ্গীরনগর অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
দুপুরে বাহারি রকমের ভর্তা-ভাজিসহ দেশি খাবার আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর অ্যালামনাই অ্যাসোসিয়েশন অর আমেরিকার সভাপতি মারিস্টেলা আহমেদ শ্যামলী।
‘এসো হে বৈশাখ এসো এসো’ এই সূচনা সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তবলা লহরা নিয়ে আসেন পণ্ডিত কিষাণ মহারাজ তালতরঙ্গ। সংগীত পরিবেশন করেন মারিস্টেলা আহমেদ শ্যামলী, মেহের কবীর, অর্ঘ্য সারথী সিকদার, কবীর কিরণ, শামীমারা বেগম, নুনুপ্রু মারমা, হাসান মাহমুদ, ফাহমিদা ইয়াসমিন এনি, সলিল চৌধুরী, গায়েত্রি সাহা, কণিকা ধর মুনমুন, জাহাঙ্গীর ডিকেন্স, অনুপ দাস, সৌরেন দাস, সাহেদ আলী, ছন্দা সুলতান, শিল্পী শামসুন, শিবলী সাদেক, গোলাম মোস্তফা, লুবনা কাইজার ও কাজল।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা, চট্টগ্রাম, শেরে বাংলা, জগন্নাথ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সভাপতিরা। প্রজন্ম পরিবেশনা হিসেবে ছিল গান, নাচ ও কবিতা আবৃত্তি। ক্যাম্পাস পরিবেশনা হিসেবে সমবেত সংগীত পরিবেশন করেন সম্মিলিত বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সাংস্কৃতিক জোট। আবৃত্তি করেন সেমন্তী ওয়াহেদ ও মিজানুর রহমান বিপ্লব। নৃত্য পরিবেশন করেন নীলা জেরীন ও নীলা ড্যান্স একাডেমি।
প্রবাসীদের মধ্যে সাংবাদিকতায় অনবদ্য অবদানের জন্য অনুষ্ঠানে সৈয়দ মোহাম্মদ উল্লাহকে নববর্ষ পদক ১৪২৬ প্রদান করা হয়।
জাহাঙ্গীরনগর অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকার সঙ্গে অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্‌ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন উত্তর আমেরিকা
ইন্‌ক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকা, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্‌ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইন্‌ক।
আমন্ত্রিত শিল্পী হিসেবে বিউটি দাস ও রাজীব ভট্টাচার্যের জমকালো সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।