জিকা ভাইরাসের জন্য সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিকা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পর্যটন শহর মায়ামি বিচে ভ্রমণের ব্যাপারে গর্ভবতী নারীদের সতর্ক করে দিয়েছে মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ। মশাবাহিত জিকার জীবাণু পূর্ণবয়স্ক মানুষের ওপর অল্প প্রভাব ফেললেও গর্ভস্থ সন্তানের মারাত্মক জন্মগত ত্রুটির কারণ হতে পারে। ফ্লোরিডার গভর্নর রিক স্কট জানিয়েছেন, অঙ্গরাজ্যটিতে এ পর্যন্ত পাঁচজনের শরীরে জিকা সংক্রমণের চিহ্ন পাওয়া গেছে। তাঁদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও টেক্সাসের একজন করে এবং তাইওয়ানের একজন। সম্ভবত মায়ামি বিচে বেড়াতে গিয়েই তাঁরা আক্রান্ত হন।