জিজ্ঞাসাবাদ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলিয়ান অ্যাসাঞ্জ
জুলিয়ান অ্যাসাঞ্জ

যুক্তরাষ্ট্র সরকারের লাখ লাখ গোপন নথি ফাঁস করে হইচই ফেলা ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে তাঁর বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদ করা হবে। গতকাল সোমবার সুইডেনের সরকারি কৌঁসুলির দপ্তর বলেছে, লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে ২০১২ সাল থেকে অবরুদ্ধ থাকা অ্যাসাঞ্জকে ইকুয়েডরের একজন কৌঁসুলি ১৪ নভেম্বর জিজ্ঞাসাবাদ করবেন। সুইডেনের এক নারী তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করেছেন। এতে হাজিরা দিতে অ্যাসাঞ্জ বরাবরই সুইডেনে যেতে অস্বীকার করে আসছেন। তাঁর আশঙ্কা, সুইডেন সরকার তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে।