জিব্রালটারের সার্বভৌমত্ব অটুট থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দৃঢ়তার সঙ্গে বলেছেন, স্পেনের উপকূলের কাছে যুক্তরাজ্যের শাসনাধীন জিব্রালটার দ্বীপের সার্বভৌমত্ব অটুট থাকবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গতকাল সোমবার লুক্সেমবার্গ পৌঁছে তিনি এ কথা বলেন। ইইউ থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ (ব্রেক্সিট) প্রক্রিয়া শুরুর পর হঠাৎ জিব্রালটারের প্রসঙ্গ আলোচনায় এসেছে। জোটের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক চুকানোর প্রক্রিয়া চলার মধ্যে ইইউ শর্ত দিয়েছে, প্রায় তিন শ বছর ধরে ব্রিটিশ শাসনাধীন জিব্রালটারের বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে দেশটিকে। স্পেনও অনেক দিন ধরে দ্বীপটির মালিকানা দাবি করছে। এই পরিপ্রেক্ষিতে লুক্সেমবার্গে পৌঁছে বরিস জনসন বলেন, জিব্রালটারের সার্বভৌমত্ব অপরিবর্তিত আছে এবং ভবিষ্যতেও পরিবর্তন হবে না। 

রয়টার্স