জিহাদের সমর্থনে পোস্ট দেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) বলছে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান বার্নার্দিনোতে হামলাকারী দম্পতি সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে সশস্ত্র ধর্মযুদ্ধের সমর্থনে কোনো লেখা পোস্ট করেননি। তবে তাঁরা শহীদ হতে উদ্বুদ্ধ করে সরাসরি নিজেদের মধ্যে ‘ব্যক্তিগত খুদে বার্তা’ আদান-প্রদান করেছেন। আগের খবরে বলা হয়েছিল, রিজওয়ান ফারুক ও তাশফিন মালিক দম্পতি ফেসবুকে খুদে বার্তায় জিহাদের কথা বলতেন। গত বুধবার এফবিআই প্রধান জেমস কমি বলেন, রিজওয়ান-তাশফিন সংঘবদ্ধ জিহাদি দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। ফেসবুকে এ দম্পতির পোস্ট দেওয়ার কথা প্রচারিত হওয়ার পর আইএস তাদের সংগঠনটির আদর্শে উদ্বুদ্ধ বলে দাবি করেছিল।
বিবিসি