জীবন সওয়ারি ও গন্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ডন মেলো
বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ডন মেলো

থার্টি শাটন প্লেস অ্যাড্রেস দেখার মুহূর্তে মনে হলো ডন মেলোকে নিয়ে আজকের শুরুটা অন্য রকম হতে পারে। প্রতিভাবান ও সুন্দরী এই ফ্যাশন ডিজাইনারকে একনজর দেখলেই মনটা ভালো হয়ে যায়। ৮৪ বছর বয়সের ডন মেলো যখন মায়াবী কণ্ঠে ‘হাই, হাউ আর ইউ? নট সিন লং টাইম’ বলেন, মনে হয় সবকিছু মন্ত্রের মতো নিয়ম মাফিক ঘটছে।

ঠিক ঘড়ির কাঁটায় কাঁটায় নেমে আসবেন অ্যাপার্টমেন্টে থেকে। ডোরম্যান দৌড়ে এসে দরজা খুলে দেবেন। এরপর লিমোজিনের ডান পাশের দরজা খুলে তাঁকে খুব যত্নের সঙ্গে বসিয়ে দেবেন। হাতে লাঠি ফিরিয়ে দিতে দিতে বলবেন, বাই মিস মেলো, সি ইউ অ্যাগেইন।

পুরোনো মডেলের ছোট্ট ফোনটা দিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলবেন। এটাই রুটিন। সময় পেলে আমার সঙ্গেও গল্প করবেন। অনেক সময় তাঁকে বলি, হোয়াই নট চেঞ্জিং দিস ওল্ড ব্যাকডেটেড স্যামসাং ফোন? 

‘আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড নিউ টেকনোলজি।’ ডন মেলোর সাধারণ ও শিশুসুলভ আচরণে অবাক লাগে। আশ্চর্য, কীভাবে এত বিখ্যাত হয়ে উঠলেন। যৌবনে বোস্টন শহর দাপিয়ে বেড়িয়েছেন। মডেলিং ও ডিজাইনে তাঁর সুনামের খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ত। মধ্যে বয়সেই বিশ্বের বাণিজ্যিক রাজধানী নিউইয়র্কে এসে বিস্ময়কর সাফল্য নিয়ে এগোতে থাকেন। তাঁর জাদুকরী স্পর্শে কোনো কোম্পানি সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে গেছে। শুধু সাফল্য নয় বিশ্বের নামকরা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে।

মাইকেল কোরের ব্যাপারই ধরা যাক। ফিফথ অ্যাভিনিউয়ের একটা অখ্যাত দোকান। একই ব্যক্তি মালিক, ম্যানেজার, সেসলম্যান এবং ডিজাইনার। ডন মেলো বিপরীতে বার্গডরফ গুডম্যানে ফ্যাশন ডিরেক্টর। ফিফথ অ্যাভিনিউ দিয়ে হাঁটতে গিয়ে চোখে পড়ল মাইকেলের ব্যতিক্রমী ডিজাইনের ড্রেসগুলো। নিখুঁতভাবে কাচের জানালায় শোভা পাচ্ছে। এক ব্যক্তি উইন্ডোতে ড্রেসগুলো সাজিয়ে রাখছেন। ডন মেলো স্বভাবসুলভ ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, দোকানের ম্যানেজার কে? কথা বলতে চান। ওই ব্যক্তিটি বললেন তিনিই ম্যানেজার, তিনিই সেলসম্যান ও জিজাইনার। ডন মেলো নিজের পরিচয় দিয়ে তাঁর সঙ্গে দেখা করতে বললেন।

অপরিচিত এই নারী যে তাঁর ব্যবসার প্যাটার্ন ও ভাগ্য আমূল পাল্টে দেবেন স্বপ্নেও কল্পনা করেননি ওই ব্যক্তি। তারপর সবই ইতিহাস। মাইকেল কোর এখন বিশ্ববিখ্যাত একটি ব্র্যান্ডের নাম।

গোচির ক্রিয়েটিভ ডিরেক্টর মেলোর হাত ধরেই ব্যবসায় ধস নামার পরও কোম্পানিটি সাফল্যের শিখরে পৌঁছে যায়। টম ফর্ডকেও এই নারীই আবিষ্কার করেন। তীক্ষ্ণ নজর ও ব্যক্তিত্বের গুণে অবশেষে বার্গডরফ গুডম্যানের প্রেসিডেন্ট হয়েছিলেন।

কিন্তু ডন মেলো না হয়ে আর্থার মেহনের নাম আসলো কীভাবে? টু হান্ড্রেড পার্ক অ্যাভিনিউ থেকে যাবে থার্টি সাটন প্লেস। অ্যাড্রেস তো ঠিক আছে।

হয়তো ভুলে অন্য কারও নাম ব্যবহার করেছেন। ডন মেলোকে কখনো এখানে থেকে নেননি তিনি। বার্গডরফ গুডম্যান হলো তাঁর আড্ডার জায়গা। ট্রাম্প টাওয়ার থেকে সামান্য দূরে। ফিফটি এইট এবং ফিফটি সেভেন স্ট্রিটের মাঝে। পুরো ফিফথ অ্যাভিনিউয়ের পশ্চিম পাশ নিয়ে বিশাল দোকান। শহরের সব অভিজাত ও সেলিব্রিটিদের মিলন কেন্দ্রও বলা যায়।

ডন মেলোর সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক দিন কথা হয়েছে। কুমারী। বিয়ে করেননি। জীবনের কোনো ট্র্যাজেডি হয়তো লুকিয়ে আছে। জানা হয়নি। এমনিতেই ভালো আছেন। কখনো নামিয়ে দিই ফিফথ অ্যাভিনিউয়ে কোনো দামি রেস্টুরেন্টে। বয়ফ্রেন্ড আছে। মেলোর মতোই বয়স আশির ওপরে। আমেরিকার বিলাসবহুল ফ্যাশন ইন্ডাস্ট্রিজ এক সময় যাদের নিয়ন্ত্রণে ছিল আর্থার মেহন হয়তো তেমন কেউ হবেন।

বেশ কিছুক্ষণ অপেক্ষার পর হাতের ক্রাচে ভর দিয়ে একজন বুড়ো লোক গাড়ির কাছে আসলেন। সঙ্গে সাহায্যকারী। আর্থার গাড়িতে ঢোকার পর লোকটি চলে গেলেন। বলে গেলেন, আমি যেন তাঁকে ঠিকমতো পৌঁছে দিই।
পার্ক অ্যাভিনিউ দিয়ে ড্রাইভ করছি। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, স্যার, ডু ইউ নো ডন মেলো? আই অলওয়েজ পিক আপ হার ফ্রম থার্টি সাটন প্লেস।
—নো, আই ডোন্ট। আর্থার সোজা জানিয়ে দিলেন।

এটা কেমন করে হয়। এত বিখ্যাত একজন ডিজাইনার। বলতে গেলে শহরের সবাই একনামে চেনে। বর্ণনা দেওয়ার পর বললেন, ওহ, আই সো হার ফিউ টাইমস, সি লিভস অ্যাট পেনথহাউস ইন আওয়ার বিল্ডিং। এখন থেকে আমাকেও মাঝে মাঝে নিতে হবে। খুব সহজ ও আন্তরিকতার সঙ্গে আর্থার কথাগুলো বললেন।
—শিওর, ইটস মাই প্লেজার টু সার্ভ ইউ, বিনয়ের সঙ্গে বললাম।
—হয়্যার ইউ লিভিং?

এস্টোরিয়া, জাস্ট ফিফটিন মিনিটস ড্রাইভিং ফ্রম ইওর অ্যাড্রেস, আদার সাইড অব দি কুইন্স বরো ব্রিজ, ঝটপট বলে দিলাম।
—আই ইউজড টু ওয়ার্ক অ্যাট জ্যাকসন হাইটস হোয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট। অ্যাবাউট সিক্সটি ফাইভ ইয়ার্স এগো।

সারা সপ্তাহে সাত ডলার। পুরো সপ্তাহ চলে যেত। বাবা সাধারণ পুলিশ অফিসার ছিলেন। তেমন চাহিদা ছিল না তবে ভবিষ্যতের ব্যাপারে খুব সচেতন ছিলেন। ভাই-বোনেরা ভালো করেছি। ল’য়ে গ্র্যাজুয়েশন করেছি। তারপর পেছন দিকে তাকাতে হয়নি। ভাই-বোনদের নিয়ে বাড়িটি মহা উৎসবে মেতে উঠত। আমাদের সন্তানেরাও নিজেদের মতো এগিয়ে গেছে।

একটা জায়গায় হেরে গিয়েছি। দীর্ঘশ্বাস টেনে আর্থার মেহন বললেন, আমাদের কোনো গ্র্যান্ড চিলড্রেন নেই। ওরা কোনো সন্তান নেয়নি।

আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, হোয়াই? ওয়াজ অ্যানিথিং রং স্যার?
—লুক, টু রেইজ এ চিলড্রেন ইজ ভেরি এক্সপেনসিভ হেয়ার। মাই কিডস আর থিংকিং দ্যাট সেলফিশ ওয়ে দো দে আর্ন লটস অব মানি।

আমি জানি ম্যানহাটনের প্রাইভেট নার্সারি অথবা কিন্ডারগার্টেন থেকে শুরু করে হাইস্কুল পর্যায়ে প্রত্যেকের জন্য বছরে মিনিমাম ৫০ হাজার ডলার টিউশন ফি ব্যয় হয়। কেয়ারটেকার লেডির জন্য বছরে আরও ৩০-৪০ হাজার ডলার। বিশাল খরচ। অতএব সন্তান নেওয়ার চিন্তা ভাবনা আপাতত বাদ।
—আমার বাবা তো রিচ ছিলেন না। কই? আমাদের তো পড়তে কোনো অসুবিধা হয়নি। আর্থার মেহন আক্ষেপ নিয়ে বললেন।

আর্থার মেহনকে থার্টি সাটন প্লেসে নামিয়ে দিয়ে কুইন্স বরো ব্রিজের আপার লেভেলে উঠে গেলাম। আপার লেভেল আমার বাসায় যাওয়ার জন্য খুব সুবিধা। কুইন্স বরো ব্রিজের কাছাকাছি আসলেই বাসায় চলে যাই যখনই শুরু করি না কেন। সে কারণে লিয়াকত ভাই, প্রায়ই দুষ্টুমিতে মেতে ওঠেন। কখনো বলবেন ওহ, আপনার বান্ধবীকে নামিয়ে দিলেন বুঝি। তাই বাসায় যেতে হবে আবার।

ছেলে-মেয়ে পরিবারের সঙ্গে কিছুক্ষণ থাকলে যেন নতুন করে এনার্জি ফিরে পাই। একটু ফ্রেশ হয়ে আসা যায় আবার। কিন্তু এঁরা অফিস আদালত এবং রেস্টুরেন্টে বেশির ভাগ সময় পার করে দেয়।

ডন মেলো সারা জীবন খ্যাতির পেছনে ছুটলেন। ঘর বাধার একটুও সময় পাননি। রেস্তোরাঁয় রেস্তোরাঁয় আড্ডা দিয়ে ঘুরে বেড়ান। আর্থার মেহন একজন ডাকসাইটে করপোরেট অ্যাটর্নি। অবসর মুহূর্তগুলো বাসায় একা কাটিয়ে দেন। কাঁড়ি কাঁড়ি ডলার পানির মতো যায় আসে। ম্যানহাটনের প্রাণকেন্দ্রে অত্যাধুনিক ফ্ল্যাটে দিনগুলো তাঁদের এভাবেই একাকিত্ব নিয়ে পার হয়। ওয়েস্টার্ন যান্ত্রিক সভ্যতার সঙ্গে খাপ খাওয়াতে আর কি কি ত্যাগ করতে হবে কল্পনায় আসে না। সেদিন ছোট ছেলে বলেছিল, ‘বাবা, আমার ফ্রেন্ডদের কারও বাবা মাকে সাহায্য করতে হয় না। সব সময় বাবাই তাদের সাহায্য করে।’ বলেছিলাম, নিশ্চয়ই তাঁরা অনেক ধনী।

হিসেব মেলাতে চেষ্টা করে কাকে আদর্শ হিসেবে গ্রহণ করা যায়, ডন মেলো অথবা আর্থার মেহন কি জীবনকে নিয়ন্ত্রণ করে এগিয়ে গেছেন? সাফল্যের চূড়ায় পৌঁছেও অতৃপ্তি যেন তাঁদের পিছু ছাড়ছে না।

অথচ শত ব্যর্থতার মাঝখানে তিনিও তো দিব্যি টিকে আছেন নিজের মতো করে। সে-ই বা কম কিসে!